Airport

রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরিতে উদ্যোগী নবান্ন, কলকাতার আশপাশে শুরু জমির খোঁজ

কোথায় তৈরি হতে পারে নতুন বিমানবন্দর?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২২, ১৬:৪৪

options
link
রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর তৈরিতে উদ্যোগী নবান্ন, কলকাতার আশপাশে শুরু জমির খোঁজ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরের আদলেই আরও এক বিমানবন্দর তৈরির তোড়জোড় রাজ্যে। বাংলার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর (Airport)গড়ার লক্ষ্যে জমির খোঁজ শুরু করল রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে এর জন্য জমি খোঁজার নির্দেশ দিয়েছে নবান্ন। সূত্রের খবর, মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জেলাশাসককে চিঠিতে প্রয়োজনীয় নির্দেশের কথা জানিয়েছেন। অন্তত ৩ কিলোমিটার রানওয়ে তৈরি হতে পারে, এমন এলাকা খুঁজতে হবে। সেইমতো জমি খোঁজার কাজও শুরু হয়েছে বলে খবর।

Advertisement

দমদম বিমানবন্দর ছাড়াও রাজ্যে যে ক’টি বিমানবন্দর রয়েছে, তার মধ্যে বহুল ব্যবহৃত উত্তরবঙ্গের বাগডোগরা (Bagdogra)। উত্তরের দিকে আকাশপথে যোগাযোগের জন্য এই একটিই বিমানবন্দর। তাও আড়ে-বহরে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের তুলনায় ঢের ছোট। বাগডোগরার উপর থেকে চাপ কমাতে কেন্দ্রীয় প্রকল্পের মধ্যেই উত্তরবঙ্গে আরও তিনটি বিমানবন্দর তৈরির কাজ এগোচ্ছে – বালুরঘাট, মালদহ এবং কোচবিহার। ইতিমধ্যেই এই তিন জেলার কাজ পরিদর্শন করে গিয়েছেন কেন্দ্রীয় প্রতিনিধিদল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

 

এর মধ্যে কোচবিহারের (Cooch Behar) রাজ আমলের পরিত্যক্ত বিমানবন্দরটিরই হাল ফিরিয়ে পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি বিমানবন্দরের কাজ চলছে। এছাড়া মধ্যবঙ্গে দুর্গাপুরের অণ্ডালে রয়েছে কাজী নজরুল বিমানবন্দর। তবে তাতে খুব বেশি বিমান চলাচল করে না।

[আরও পড়ুন: ১২৫ তম জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন, ইন্ডিয়া গেটে বসছে নেতাজির গ্রানাইট মূর্তি]

এবার কলকাতা লাগোয়া দমদমের আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপ কমাতে উদ্যোগী হল রাজ্য সরকার। শহর সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা জেলায় সেই জমি খোঁজার কাজ শুরু হল। এ বিষয়ে রাজ্যের পছন্দ ভাঙড় এলাকা। এখানে অনেকটা ফাঁকা জমি পাওয়ার সম্ভাবনা। নবান্ন সূ্ত্রে খবর, ৩ কিলোমিটার রানওয়ে তৈরির মতো জায়গা প্রয়োজন। তৈরি হবে হ্যাঙার, বোয়িং ৭৭৭-এর মতো বড়সড় যাত্রীবাহী বিমান ওঠানামার জায়গা থাকবে নতুন বিমানবন্দরটিতে। এমনই পরিকল্পনা রাজ্য সরকারের। মূলত দমদম বিমানবন্দরের উপর চাপ কমাতেই এই উদ্যোগ। সেক্ষেত্রে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হিসেবে গড়ে উঠতে চলেছে দক্ষিণ ২৪ পরগনার এয়ারপোর্টটি। এছাড়া পুরুলিয়ার ছড়রায় আরেকটি বিমানবন্দর তৈরির পরিকল্পনাও রয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

[আরও পড়ুন: ‘ফাঁপা বুলি নয়, ক্ষমতায় এলে ৪০ লক্ষ চাকরি’, উত্তরপ্রদেশে ঢালাও কর্মসংস্থানের আশ্বাস কংগ্রেসের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.