West Bengal Syllabus Change

আমূল বদলে যাবে প্রথম থেকে দ্বাদশের সিলেবাস! বাদ কী? জুড়বেই বা কী? জানালেন স্কুল শিক্ষামন্ত্রী

কবে থেকে পাঠ্যসূচিতে বদল, কী থাকবে? সাংবাদিক বৈঠকে সব তথ্য দিলেন দীপক বর্মন।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: জুলাই ৩০, ২০২৬, ১৮:২৮

options
link
আমূল বদলে যাবে প্রথম থেকে দ্বাদশের সিলেবাস! বাদ কী? জুড়বেই বা কী? জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
আমূল বদলে যাবে স্কুলের সিলেবাস, বড়সড় তথ্য জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন

বিজেপি জমানায় স্কুলের পাঠ্যসূচি বদলের খবর শোনা গিয়েছিল আগেই। দু, একটি অধ্যায় সংযোজন-বিয়োজন চলছে সিলেবাস কমিটির সুপারিশ মেনে। এর মাঝেই বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করে সিলেবাস বদল নিয়ে বড়সড় আপডেট দিলেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি জানিয়েছেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব ক্লাসে পাঠ্যসূচিতে আমূল বদল আসবে। জাতীয় শিক্ষানীতি মেনে সেই সূচি তৈরি হবে। অর্থাৎ পড়াশোনা শেষে পড়ুয়াদের স্বনির্ভরমুখী সিলেবাসে জোর দেওয়া হবে। তা মন্ত্রীর কথা থেকে স্পষ্ট। তবে কোন অধ্যায় বাদ পড়বে, কোন অধ্যায় সংযোজিত হবে, সে সম্পর্কিত তথ্য তিনি সিলেবাস কমিটির উপরই ছেড়েছেন।

Advertisement

কী বাদ যাবে পাঠ্যবই থেকে? কোনটাই বা জুড়বে? সে বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানাননি স্কুল শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, সিলেবাস কমিটির পরামর্শমতো সব কাজ হবে। তবে জাতীয় শিক্ষানীতি অনুসারে সিলেবাস ঠিক হবে। ওয়াকিবহাল মহলের মত, স্কুলের পাঠ্যসূচি হতে চলেছে পুরোপুরি রাষ্ট্রবাদী। মুঘল বা ইসলামিক ইতিহাসের পুরোটাই বাদ যেতে পারে। 

কবে থেকে বদলাবে স্কুলের পাঠ্যসূচি? বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন মন্ত্রী দীপক বর্মন। তাঁর কথায়, ‘‘এতদিন এ রাজ্যে জাতীয় শিক্ষানীতি লাগু করা হয়নি। আমরা তা লাগু করব। কিন্তু তার জন্য কিছুটা সময় লাগবে। আপাতত স্কুলের সিলেবাসে পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র পরিমার্জন করা হচ্ছে। ২০২৮ সালের শিক্ষাবর্ষ থেকে সব আমূল বদলে যাবে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যসূচি থেকে বই – সব বদলে যাবে। তারই প্রস্তুতি চলছে।” কী বাদ যাবে পাঠ্যবই থেকে? কোনটাই বা জুড়বে? সে বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু জানাননি স্কুল শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য, সিলেবাস কমিটির পরামর্শমতো সব কাজ হবে। তবে জাতীয় শিক্ষানীতি অনুসারে সিলেবাস ঠিক হবে।

Advertisement

২০২০ সালে কেন্দ্র জাতীয় শিক্ষানীতি পাশ করেছিল। কিন্তু সেসময় রাজ্যে বিরোধী তৃণমূল সরকার থাকায় তা লাগু হয়নি। এই নীতি অনুযায়ী, স্কুলস্তরে সিলেবাস হবে চাকরিমুখী অর্থাৎ বাস্তবে চাকরি পেতে যে সমস্ত তথ্য জানা প্রয়োজন, তাতে জোর দেওয়া হবে সিলেবাসে। একইসঙ্গে পড়ুয়াদের চাপ যাতে বেশি না হয়, নজর দেওয়া হবে তাতেও। পরীক্ষাব্যবস্থায় সেমিস্টার পদ্ধতি চালু হবে প্রতি ক্লাসে। বাংলার শিক্ষা পরিকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন সিলেবাস তৈরি হবে। ওয়াকিবহাল মহলের মত, স্কুলের পাঠ্যসূচি হতে চলেছে পুরোপুরি রাষ্ট্রবাদী। মুঘল বা ইসলামিক ইতিহাসের পুরোটাই বাদ যেতে পারে। আপাতত শুধুমাত্র দু, একটি সামান্য বদল করা হতে পারে কোনও কোনও শ্রেণির পাঠ্যসূচিতে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.