West Bengal Weather Update

এখনই বিদায় নিচ্ছে না শীত! পরপর দু’দিন ১৪ ডিগ্রিতে মহানগরের তাপমাত্রা

উত্তুরে হাওয়ায় জমিয়ে শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের নেই।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১৪:২৫

options
link
এখনই বিদায় নিচ্ছে না শীত! পরপর দু’দিন ১৪ ডিগ্রিতে মহানগরের তাপমাত্রা
ফাইল ছবি

পরপর দু’দিন ১৪ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা। রাত ও দিনের তাপমান স্বাভাবিকের অনেকটা নিচে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আরও দিন চারেক শীতের আমেজ বজায় থাকবে। শেষবার ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি কলকাতা তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াসে। তারপর ফের এই মরশুমের ফেব্রুয়ারিতে ১৪ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে। উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের নেই।

Advertisement

উত্তুরে হাওয়ায় জমিয়ে শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। শীতল হাওয়ায় কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রিরও বেশি নিচে। আজ, রবিবারে শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে। আকাশ পরিষ্কার। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। পশ্চিমের জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে! সোমবার থেকে তাপমাত্রা সামান্য বাড়বে বলে পূর্বাভাস। তবে তা দুই-তিন ডিগ্রির বেশি নয়।

Advertisement

অন্যদিকে, উত্তরবঙ্গে সব জেলার আগামী তিন-চারদিন বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। মালদহ-সহ নিচের দিকের জেলায় তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.