বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ। ফের বঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আরও পড়ুন:
আজ, রবিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবার উপরের দিকের জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপটি অবস্থান করছে। সেটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ৪৮ ঘণ্টায় এই সিস্টেম উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করবে।
এদিন অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় ৫০ কিলোমিটার হতে পারে। এইসময় উত্তাল থাকায় উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ ও আগামী কাল সোমবার দু’দিন নিষেধাজ্ঞা থাকবে।
আগামী কাল, সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। এদিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৪ শতাংশ।বৃষ্টি হয়েছে মাত্র ১৩.২ মিলিমিটার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?