দুর্যোগ পিছু ছাড়ছে না। কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে ঝড়বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, মহানগরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহ পর্যন্ত দুর্যোগ চলবে বলে খবর। বৃষ্টি হলেও কোনওভাবে আদ্রতাজনিত অস্বস্তি কমছে না। বেলা বাড়লে ঘাম ঝড়বে বলে মত আবহাওয়া বিশেষজ্ঞদের।
আরও পড়ুন:
হাওয়া অফিস জানাচ্ছে, দফায় দফায় মহানগরে বৃষ্টির সম্ভাবনা। কয়েক ঘণ্টার মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু মহানগরই নয়, হাওড়া, হুগলিতেও মাঝারি বৃষ্টির কথা জানানো হয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তবে বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায়।

এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। গতকাল, বৃহস্পতিবার সর্বোচ্চ তিন তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ১.৯ মিলিমিটার। মহানগরে মূলত মেঘলা আকাশ। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। নিম্নচাপ উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। আগামী দু’দিনে নিম্নচাপ ওড়িশা ও ঝাড়খণ্ডে অবস্থান করবে। তবে সেটি ক্রমশ দুর্বল হবে বলেই খবর। এদিন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপ সরে গেলেই নিষেধাজ্ঞা উঠে যাবে বলে খবর।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে বলেই খবর। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই চার জেলায় ভারী বৃষ্টি চলবে। শনি, রবিবার ও সোমবার অতিবৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পার্বত্য এলাকায় নতুন করে ভূমিধসের আশঙ্কা থাকছে। বাড়তে পারে নদীর জলস্তর। কোথাও কোথাও বিপদ সীমার ওপরে বইতে পারে নদী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ