West Bengal Weather Update

বিদায় বেলায় ‘চমক’ দেবে শীত, ১৪ ডিগ্রির ঘরে নামবে কলকাতার তাপমাত্রা, জানাল হাওয়া অফিস

পশ্চিমী ঝঞ্ঝার বাধা না থাকায় বঙ্গে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যে ফের শীতের আমেজ বাড়বে। স্বাভাবিকের নিচে নামবে দিন ও রাতের তাপমাত্রা।

নিরুফা খাতুন
নিরুফা খাতুন

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৩:০৯

options
link
বিদায় বেলায় ‘চমক’ দেবে শীত, ১৪ ডিগ্রির ঘরে নামবে কলকাতার তাপমাত্রা, জানাল হাওয়া অফিস
ফাইল ছবি

বিদায় বেলায় শীতের চমক! আরও একবার ১৪ ডিগ্রির ঘরে নামবে কলকাতার পারদ! উত্তুরে হাওয়ায় দাপটে নামবে পারদ। সপ্তাহান্তে দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা। সঙ্গে দক্ষিণের প্রায় জেলায় কুয়াশার সতর্কবার্তা। দার্জিলিংয়ের তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকবে।

Advertisement

হাওয়া অফিসের পূর্বাভাস, রাজ্যে ফের শীতের আমেজ বাড়বে। স্বাভাবিকের নিচে নামবে দিন ও রাতের তাপমাত্রা (West Bengal Weather Update)। রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। মহানগরে সকালে ও রাতে শীত অনুভব হবে। পূর্বাভাস সপ্তাহ শেষে ১৪ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা। ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পারদ। আকাশ মূলত পরিষ্কার। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি। পারা পতনের পাশাপাশি সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা দক্ষিণের সব জেলায়। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।

Advertisement

অন্যদিকে আজ, ঘন কুয়াশা সতর্কবার্তা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। তিন জেলার কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নামতে পারে। বাকি সব জেলাতে বেশ কিছু এলাকায় হালকা-মাঝারি কুয়াশার সম্ভাবনা। আগামী চার-পাঁচ দিন উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে। নিচের দিকের জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.