Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Humayun Kabir - Md. Salim

হুমায়ুনের সঙ্গে বৈঠক ভালো বার্তা দেয়নি, সেলিমকে বলল সিপিএম, যুবনেতাদের বক্তব্যেও রাশ টানছে দল

আজ আলিমুদ্দিনে রাজ্য বামফ্রন্টের বৈঠকেও উঠতে চলেছে নিউটাউনের হোটেলের বৈঠক প্রসঙ্গ। সেলিমকে কার্যত কাঠগড়ায় তুলতে চলেছে শরিক ফরওয়ার্ড ব্লক, সিপিআই এবং আরএসপি।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৪:০৮

link
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১৪:০৮

options
link
হুমায়ুনের সঙ্গে বৈঠক ভালো বার্তা দেয়নি, সেলিমকে বলল সিপিএম, যুবনেতাদের বক্তব্যেও রাশ টানছে দল zoom
হুমায়ুন কবীরের সঙ্গে মহম্মদ সেলিম। ফাইল ছবি

দিন কয়েক আগে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে পাঁচতারা হোটেলে দীর্ঘ বৈঠক হয় হুমায়ুন কবীরের (Humayun Kabir-Md Salim Meeting)। যা নিয়ে সিপিএম পার্টির মধ্যে তোলপাড় চলছিলই। আর এবার পার্টির সম্পাদকমণ্ডলীর বৈঠকেও উঠে এল হুমায়ুন প্রসঙ্গ। বুধবার আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। সেখানে সম্পাদকমণ্ডলীর বেশিরভাগ সদস্য দলের রাজ্য সম্পাদকের সঙ্গে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠকের প্রসঙ্গটি তোলেন। সূত্রের খবর, ব্যাপারটা যেভাবে উত্থাপন হয়েছে সেটা পার্টির জন্য ভালো হয়নি বলেই মত পোষণ করেন কয়েকজন সদস্য। পার্টির জন্য এই বৈঠক যে ভালো বার্তা নয়, সেটাই এদিন সম্পাদকমণ্ডলীর সিংহভাগ সদস্যের মত। 

আগেই খবর ছিল, হুমায়ুনের সঙ্গে দেখা করার বিষয়টি দলের সম্পাদকমণ্ডলীকেও আগাম জানাননি সেলিম। যা নিয়ে আলিমুদ্দিনের একাংশের ক্ষোভ ছিল। প্রশ্ন উঠেছিল, কী এমন গোপনীয়তা যে রাজ্য সম্পাদকমণ্ডলীকে এড়িয়ে বৈঠক করতে হল? আর এদিন সেলিমের উপস্থিতিতেই হুমায়ুনের প্রসঙ্গ উঠে এল। জানা গিয়েছে, কিছুটা অস্বস্তিতে পড়ে নিজের স্বপক্ষে পালটা যুক্তিও দিতে হয়েছে সেলিমকে। পরিস্থিতি সামাল দিতে সেলিমকে বলতে হয়, হুমায়ুনকে কোনও ‘কমিট’ করা হয়নি। সম্পাদকমণ্ডলীতে সেলিমপন্থীরা আবার হুমায়ুনের সঙ্গে বৈঠকের সপক্ষে সেলিমের পক্ষে পাল্টা যুক্তিও দেন এদিন।

Advertisement

জানা গিয়েছে, কিছুটা অস্বস্তিতে পড়ে নিজের স্বপক্ষে পাল্টা যুক্তিও দিতে হয়েছে সেলিমকে। পরিস্থিতি সামাল দিতে সেলিমকে বলতে হয়, হুমায়ুনকে কোনও ‘কমিট’ করা হয়নি। সম্পাদকমণ্ডলীতে সেলিমপন্থীরা আবার হুমায়ুনের সঙ্গে বৈঠকের সপক্ষে সেলিমের পক্ষে পাল্টা যুক্তিও দেন এদিন।

প্রসঙ্গত, সিপিএমের সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সুজন চক্রবর্তী লাগাতারভাবেই হুমায়ুনের বিরুদ্ধে সরব রয়েছেন। মঙ্গলবারও ফেসবুক বার্তায় হুমায়ুনের প্রতি সাম্প্রদায়িক রাজনীতি করার অভিযোগও তুলেছিলেন সুজন। এদিন সম্পাদকমণ্ডলীর বৈঠকে হুমায়ুন ও সেলিমের মধ্যে বৈঠককে সুজন সমর্থন করেননি বলেই খবর। পাশাপাশি হুমায়ুন-সেলিম বৈঠক নিয়ে সিপিএমের তরুণ নেতাদের মধ্যে কথাযুদ্ধ শুরু হয়েছে। সেলিমকে সমর্থন করা শতরূপকে নিশানা করেছেন প্রতীক উর। এই বিষয়টাতে রাশ টানতে যুব নেতাদের সঙ্গে কথা বলবে সিপিএমের শীর্ষ নেতৃত্ব। হুমায়ুন সম্পর্কে শতরূপের মতো নেতারা যাতে সংবাদ মাধ্যমে বিবৃতি না দেন সেটাও নিষেধ করে দেওয়া হবে পার্টির তরফে। কারণ, এটা সাধারণ কর্মী-সমর্থকরা ভালোভাবে নিচ্ছে না বলে খবর আলিমুদ্দিনের কাছেও।

পাশাপাশি হুমায়ুন-সেলিম বৈঠক নিয়ে সিপিএমের তরুণ নেতাদের মধ্যে কথাযুদ্ধ শুরু হয়েছে। সেলিমকে সমর্থন করা শতরূপকে নিশানা করেছেন প্রতীক উর। এই বিষয়টাতে রাশ টানতে যুব নেতাদের সঙ্গে কথা বলবে সিপিএমের শীর্ষ নেতৃত্ব।

এদিকে, আজ আলিমুদ্দিনে রাজ্য বামফ্রন্টের বৈঠকেও উঠতে চলেছে নিউটাউনের হোটেলের বৈঠক প্রসঙ্গ। সেলিমকে কার্যত কাঠগড়ায় তুলতে চলেছে শরিক ফরওয়ার্ড ব্লক, সিপিআই এবং আরএসপি। কেন ‘সাম্প্রদায়িক’ হুমায়ুনের সঙ্গে বৈঠক করলেন সিপিএম রাজ্য সম্পাদক সেই প্রশ্নের জবাব বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে জানতে চাইবেন শরিক দলের শীর্ষ নেতারা।

আজ ফ্রন্টের বৈঠকে সেলিমেরও উপস্থিত থাকার কথা। শরিক দলের নেতাদের প্রশ্নের জবাবে তিনি কী বলেন সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। আজ বামফ্রন্টের বৈঠকে বিধানসভা নির্বাচনের আসন বণ্টন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে শরিকদের সঙ্গে। বিধানসভা ভোটে নিজেদের কোটা থেকে কোনও আসন তারা ছাড়তে যে নারাজ এমনটাও বৈঠকে ফ্রন্ট চেয়ারম্যানকে আজ জানাতে পারেন শরিকদলের নেতারা। এদিকে, হুমায়ুন কবীরকে বুধবার খিদিরপুরে বিক্ষোভের মুখে পড়তে হয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.