শুভঙ্কর বসু: মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2022) চলাকালীন কেন বন্ধ থাকবে ইন্টারনেট? এই মর্মে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল। বৃহস্পতিবারই জমা দিতে হবে হলফনামা। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়।
গত সোমবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। দু’ বছর পর চলতি বছর অফলাইনে পরীক্ষা চলছে। মেগা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শুরুর প্রথম সোয়া এক ঘণ্টা শৌচালয়ে যেতে দেওয়াও হচ্ছে না পড়ুয়াদের। এছাড়াও রাজ্যের কিছু এলাকাকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেন গোয়েন্দারা।
[আরও পড়ুন: নারীদিবসে মহিলাদের অপমান! বিতর্কের ঝড় উঠতেই ক্ষমা চাইল Flipkart]
হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষার দিনগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫ পর্যন্ত ওই সব এলাকায় ইন্টারনেট নিয়ন্ত্রণ করার সিদ্ধান্তও নেওয়া হয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মূলত মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিংয়ের একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলাকারীর দাবি, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার সম্ভাবনা। কারণ, করোনা কালে অনলাইন পরিষেবাতেই বেশি জোর দেওয়া হয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাই কোর্টের। ইন্টারনেট কেন বন্ধ রাখা হবে, সে বিষয়টি হলফনামায় উল্লেখ করতে হবে। বৃহস্পতিবারই জমা দিতে হবে হলফনামা।
[আরও পড়ুন: ইছাপুর হত্যাকাণ্ড: আর্থিক বিবাদের জের, চা পানের পর ঠান্ডা মাথায় বৃদ্ধাকে খুন পরিচিতর]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত