রেড রোডেই হবে যোগ দিবস। রাজপথে এই দিন পালনে কোনও বাধা রইল না। কোনও অন্তর্বর্তী নির্দেশ দিল না কলকাতা হাই কোর্ট। তবে জনস্বার্থের জন্য পুলিশকে বিকল্প রাস্তা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ২১ তারিখ অনুষ্ঠানের পরেই পুলিশকে রেড রোড খালি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশ। রেড রোড বন্ধ করার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে মামলার পরিপ্রেক্ষিতে এমনটাই নির্দেশ হাই কোর্টের। এ ছাড়াও মামলাকারী পক্ষ ও রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন:
যোগ দিবসে কলকাতায় আসবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭ দিন বন্ধ থাকছে রেড রোড। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে আজ, বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে মামলাকারীর আবেদন খারিজ করে জানাল, রেড রোডে যোগ দিবস পালনের কোনও বাধা নেই। তবে বিকল্প পথের ব্যবস্থার পাশাপাশি ২১ তারিখ অনুষ্ঠান শেষ হওয়ার পরই সেই রাস্তা খুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মামলাকারী পক্ষ এবং রাজ্য কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ।
উল্লেখ্য, ২১ জুন কলকাতার রেড রোডে উদযাপিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে ‘পশ্চিমবঙ্গ দিবস’-এ হবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। তার আগে ২০ জুন, সকালে ‘পশ্চিমবঙ্গ দিবস’ এ হবে গঙ্গাবক্ষে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। ৫০০ নৌকোয় হবে যোগাভ্যাস। সূত্রের খবর, মিলেনিয়াম পার্ক, বেলুড়-দক্ষিণেশ্বর, বাবুঘাট, প্রিন্সেপ ঘাটে হবে এই যোগ কার্নিভাল। যেখানে বিকেলে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। সেই উপলক্ষে কলকাতায় ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। এবার হাই কোর্টের নির্দেশের পর কোনও বাধা থাকল না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার