অর্ণব আইচ: এক সময়ের ট্যাক্সিচালকই এখন ট্যাক্সি চোর। দক্ষিণ কলকাতা (South Kolkata) থেকে ট্যাক্সি চুরি করে হাওড়ার একটি নির্জন জায়গায় রেখে ক্রেতা খুঁজছিল সে। শেষ পর্যন্ত যৌনপল্লিতে যাওয়ার নেশাই ধরিয়ে দিল তাকে। শেখ ফিরোজ ওরফে ভোলা নামে ওই যুবককে কালীঘাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি হরিশ মুখার্জি রোড থেকে চুরি যায় একটি ট্যাক্সি। এই ব্যাপারে কালীঘাট থানায় (Kalighat Police Station) অভিযোগ দায়ের হয়। তদন্ত শুরু করেন থানার পুলিশ আধিকারিকরা। এলাকার সিসিটিভি ফুটেজে ধরা পড়ে অভিযুক্তর চেহারা। খবর নিয়ে পুলিশ জানতে পারে যে, ওই যুবককে কালীঘাট অঞ্চলের যৌনপল্লিতে যাতায়াত রয়েছে তার। সেই সূত্র ধরে তল্লাশি চালিয়ে যৌনপল্লির একটি ঘর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
[আরও পড়ুন: মানবিক ছবি, গরিব পরিবারকে সাড়ে ১২ লক্ষ টাকা ছাড় দিল কলকাতার এই হাসপাতাল]
জেরার মুখে সে পুলিশকে জানায়, তার আসল বাড়ি বর্ধমানে। এর আগে সে ট্যাক্সি চালাত। লকডাউনের (Lockdown) সময় তার কাজ চলে যায়। এর পর থেকে সে ট্যাক্সি চুরি করতে শুরু করে। হরিশ মুখার্জি রোড থেকে চুরি করার সেই ট্যাক্সি নিয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে এসে হাওড়ায় পৌঁছয়। সেখানে রাস্তার কাছেই একটি নির্জন জায়গায় রেখে দেয় সে। বাসে করে কালীঘাটের যৌনপল্লিতে ফিরে চোরাই ট্যাক্সির খদ্দের খোঁজ করতে শুরু করে। চুরির পরই যৌনপল্লিতে যাওয়া তার নেশা হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত সেই সূত্র ধরেই ধরা পড়ল সে। তাকে সঙ্গে নিয়ে গিয়ে চোরাই ট্যাক্সিটি উদ্ধার করা হয়েছে। ধৃতকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: মন্ত্রীর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, সম্মানরক্ষায় শিক্ষকতা ছাড়লেন ‘অপমানিত’ বৈশাখী]
সর্বশেষ খবর
-
মূলস্রোতের স্কুলে পড়বে দিব্যাঙ্গ শিশুরাও! পরিকাঠামো উন্নয়নে নজর রাজ্যের
-
ষষ্ঠ বিদেশি সই করিয়ে ফেলল ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লাল-হলুদে আইভোরি কোস্টের স্ট্রাইকার
-
ফুচকার লোভ দেখিয়ে নাবালিকাকে ‘ব্যাড টাচ’! গ্রেপ্তার প্রতিবেশী ‘দাদু’, উত্তরপাড়ায় হুলস্থুল
-
চূড়ান্ত হয়ে গেল কলকাতা লিগের ডার্বির দিনক্ষণ, বারাসতে মুখোমুখি হবে মোহন-ইস্ট
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?