আকাশনীল ভট্টাচার্য, ব্যারাকপুর: টিটাগড় থানার চক কাঁঠালিয়া এলাকায় এক যুবককে গুলি খুন করল একদল দুষ্কৃতী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শেখ জাহাঙ্গীর। বয়স ২৮।
[৭০ বছর পর ফের সফর শুরু কলকাতা-খুলনা ট্রেনের]
এলাকার বাসিন্দারা জানান, রবিবার সন্ধে আটটা নাগাদ জাহাঙ্গীর চক কাঁঠালিয়ার একটি ক্লাবের মধ্যে বন্ধুদের সাথে ক্যারাম খেলছিলেন। সেই সময় তাঁর কাছে একটি ফোন আসে, সঙ্গে সঙ্গে ওই ফোন পেয়ে রাস্তায় বেরিয়ে আসেন তিনি। তখনই উল্টো দিক থেকে এক দল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে পর পর চারটি গুলি করে পালিয়ে যায়। তিনটি গুলি জাহাঙ্গীরের বুকে লাগে ও একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই যুবক।
[খড়দহে স্বর্ণঋণ সংস্থায় ভয়াবহ ডাকাতি, মহিলা গ্রাহককে গুলি]
এলাকার লোকজন তাঁকে ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জাহাঙ্গীরকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃত জাহাঙ্গীর মাস ছয়েক আগে ওই এলাকায় ভাড়াটে হিসেবে এসিছিলেন। রাজমিস্ত্রীর কাজ করতেন তিনি। বাড়িতে এক ছ’বছরের সন্তান এবং স্ত্রী ছিলেন। পুলিশের অনুমান, পুরনো শত্রুতার জেরেই এই খুন। প্রতিবেশীরা জানান, দুষ্কৃতীরা গুলি করে পায়ে হেঁটে কল্যাণী রোড হয়ে পালিয়ে যায়। ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ। মৃত জাহাঙ্গীরের সঙ্গে ওই দুষ্কৃতীদের কোনও সম্পর্ক ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত
-
মাত্র ২৭ বছরেই চিরবিদায়, প্রয়াত ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ
-
বৈভবের ছায়ায় ঢাকা, আচরণেও সমস্যা! রাজস্থান ছাড়ছেন যশস্বী? কিনতে আগ্রহী এক ফ্র্যাঞ্চাইজি
-
১৩ বছরের টানাপোড়েন থেকে মুক্তি, সোমবার থেকেই জাইকার জল পুরুলিয়ায়
-
‘নালসার’ পর আরও এক আইন কলেজ, সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে আপত্তি শিক্ষার্থীদের