নির্বাচনী প্রতিশ্রুতিতে যা যা ছিল, বিজেপি ক্ষমতায় আসার পর একে একে তা পূরণ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই শিক্ষিত বেকারদের প্রশ্ন ছিল, কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে তিনহাজার টাকা? যুব সমাজের জন্য সুখবর। সব ঠিক থাকলে পুজোর আগেই খুলে যাচ্ছে ‘বেকারভাতা’র (Yuva Shakti Bharosa Card Scheme) পোর্টাল।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বিজেপ সরকার এই বেকারভাতার নাম দিয়েছে যুবশক্তি প্রকল্প। যুবশ্রী ও যুবসাথীও এই নয়া প্রকল্পে যুক্ত হচ্ছে। আশ্বাসমতোই আগের দুটির থেকে বেশি সুবিধাজনক হবে যুবশক্তি, মিলবে দ্বিগুণ টাকা। আগে দুই ক্ষেত্রেই মাসে দেড় হাজার টাকা মিলত। ২০১৩ সালে যুবশ্রী চালু হয় বেকারদের স্বনির্ভর করতে। এমপ্লয়েমেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত করে কেবল এক লক্ষ নাম নেওয়া হয়। বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি চালু হয় যুবসাথী। অন্যদিকে, বিজেপি ক্ষমতায় আসার আগেই বেকার যুবক-যুবতীদের ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুত তা কার্যকর করা হয়। বাজেটেও তা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
এই যুবশক্তি প্রকল্পে কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে তিন হাজার টাকা করে পাবেন। কর্মহীন নন গ্র্যাজুয়েটরা পাবেন দুই হাজার টাকা করে। যোগ্যতামানও বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। আপাতত ঠিক হয়েছে, যুবকল্যাণ দপ্তরই গোটা প্রকল্পের দেখভাল করবে। যুবকল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁকে প্রশ্ন করা হলে বলেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য। যুবশক্তিতে দুই ও তিন হাজার টাকা করে দেওয়া হবে। যুবশ্রী শ্রম দপ্তরের অধীন হলেও যুবসাথী ছিল যুবকল্যাণের অধীন। যুবশক্তিতে বয়স হতে হবে, ২১ থেকে ৪০।
সর্বশেষ খবর
-
ডেঙ্গুতে হাসপাতালে স্বরা ভাস্কর, জ্বর কমার পরেই কেন বাড়ে বিপদ? কোন লক্ষণে সতর্ক হবেন
-
ফের এনকাউন্টার যোগীরাজ্যে, পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত
-
অ্যাকশনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শমীক, এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি
-
চা-চক্রের গভীর ব্যঞ্জনা, উষ্ণ জীবনবোধের পানীয়
-
‘এত চুরি করেছেন, চোর শুনতেই হবে!’ মমতার হেনস্তাকে ‘জনরোষ’ বললেন মুখ্যমন্ত্রী