সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যামসাং, এলজি, মাইক্রোম্যাক্সের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের বাজারে এগিয়ে চলেছে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা লেনোভো৷ বৃহস্পতিবার লঞ্চ করল এই কোম্পানির নয়া মডেল Lenovo’s Z2 Plus৷ চলতি বছর চিনে জুক Z2 নামে যে মডেলটি লঞ্চ করা হয়েছিল, সেটিই নতুন নাম নিয়ে এ দেশে এল৷ একই নামের দু’রকম ফিচারের মডেল কেনার সুযোগ পাবেন ক্রেতারা৷ একটি 3GB ব়্যাম ও 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত৷ এবং অন্যটি 4GB ব়্যাম ও 64GB ইন্টারনাল স্টোরেজ বিশিষ্ট৷ ফিচার অনুযায়ী ধার্য হয়েছে মডেল দু’টির দাম৷ এই দু’টি ফিচার ছাড়া স্মার্টফোনটির বাকি ফিচারগুলি মোটামুটি একই৷ চলুন সেদিকেই এক নজর চোখ বুলিয়ে নেওয়া যাক৷
- অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শমেলো ভার্সনের মডেলটির মধ্যে ‘গুগল নাও লঞ্চার’ আগে থেকেই লোড করা রয়েছে৷
- ফাইবার গ্লাস ফ্রেম যুক্ত সেটটিতে রয়েছে U Health App৷ এটি কোম্পানির নিজস্ব অ্যাপ, যেখানে চিকিৎসা সংক্রান্ত যে কোনও তথ্য অনায়াসেই পেয়ে যাবেন৷
- ডুয়াল সিমের স্মার্টফোনটিতে 4G ও 3G সিম ব্যবহার করা যাবে৷
- ৫ ইঞ্চি স্ক্রিনের মডেলটিতে অবশ্য আলাদা করে মেমোরি কার্ড লাগানোর ব্যবস্থা নেই৷ তবে ইন্টারনাল স্টোরেজেই আপনার মন-পসন্দ ভিডিও, অডিও বা ছবিগুলি স্বচ্ছন্দে জায়গা করে নিতে পারবে৷
- তবে Lenovo’s Z2 Plus-এর ক্যামেরার তারিফ করতেই হয়৷ ১৩ এমপি-র রিয়ার ক্যামেরা সঙ্গে থাকলে আর ডিজি ক্যামের প্রয়োজন কী! সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল-যুক্ত ফ্রন্ট ক্যামেরা৷
- 3500mAh ব্যাটারি যুক্ত এই মডেলে রয়েছে চার্জিং কাট-অফ ফিচার৷ অর্থাৎ, একবার ফুল চার্জ হয়ে গেলে মোবাইলটি নিজে থেকেই চার্জ হওয়া বন্ধ করে দেবে৷ অনেক সময় অতিরিক্ত চার্জের জন্য মোবাইলের ব্যাটারি বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থেকে যায়৷ সেই কারণেই এই বিশেষ ফিচার৷
আজ, রবিবার থেকে ই-কমার্স সাইট আমাজনে Lenovo’s Z2 Plus-এর বিক্রি শুরু হবে৷ সাদা ও কালো, দু’টি রঙই পেয়ে যাবেন৷ দাম? 3GB ব়্যাম বিশিষ্ট মডেলটি পাবেন ১৭,৯৯৯ টাকায় এবং 4GB ব়্যামের মডেলটির দাম ১৯,৯৯৯ টাকা৷ তাহলে আর দেরি কেন? পুজোর আগে হাতে গরম স্মার্টফোনটি পেতে এখনই অর্ডার দিয়ে ফেলুন!
সর্বশেষ খবর
-
‘সৃজলার বয়ফ্রেন্ড আছে, তাও তোমার সঙ্গে…’, বিছানায় রাজবীরকে ‘ফুঁসমন্তর’ নন্দিনীর, প্রেমিককে হারানোর ভয়?
-
সুযোগ পান সতীর্থকে ‘বঞ্চিত’ করে! এশিয়ান গেমসে ইতিহাস সেই মণিপুরী কন্যার
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়