সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফোন বেজে উঠলেই কি আপনার ঘাম ছুটে যায়? বুকের ভিতরটা ছ্যাৎ করে ওঠে? বিশেষজ্ঞরা বলছেন এটা কোনও স্বাভাবিক বিষয় নয়! এটা এক ধরনের রোগ, যার নাম টেলিফোবিয়া৷
কী এই ফোবিয়া?
শুধু এই দেশে নয়, বিদেশেও এই রোগে আক্রান্ত বহু মানুষ৷ বয়স বা লিঙ্গভেদে এই রোগে আক্রান্ত মানুষ রয়েছেন প্রায় সব ক’টি মহাদেশেই৷ কী করে বুঝবেন আপনি এই রোগে আক্রান্ত? আচ্ছা, আপনি কি এসএমএস করতে স্বচ্ছন্দ্য বোধ করেন? যাঁরা টেক্সট মেসেজ করতে পারদর্শী, কিন্তু ফোনে কথা বলতে গেলেই আমতা আমতা করেন, তাঁরাই নাকি এই রোগের শিকার৷
এই রোগ যে শুধু স্মার্টফোন ইউজারদেরই হয় এমনটা নয় কিন্তু! ১৯২৯-তে ব্রিটিশ কবি ও লেখক রবার্ট গ্রেভসও এই রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে৷
বিশেষজ্ঞরা বলছে, শুধুমাত্র ফোনে কথা বলতে গেলেই এই রোগীরা ভয় পান এমনটা নয়৷ কথোপকথন মাত্রই তাঁরা পিছিয়ে আসেন৷ অনেকেই টেলিফোনে এই ভেবে কথা বলতে ভয় পান, যে তাঁরা যেন ভুলভাল কিছু বলে না বসেন! তবে নিয়মিত চেষ্টা করলে এই ভীতি কাটিয়ে ওঠা যায় বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা৷
সর্বশেষ খবর
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের