সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাটিং, ভিডিও পোস্ট, ইন্টারনেট ব্রাউজিং, গেমস খেলা, কথা বলা – আপনার স্মার্টফোনটিকে সারাদিন কত কিছুই না সহ্য করতে হয়৷ তাই দিনের শেষে সে যখন ব্যাটারি কমে যাওয়ার ইঙ্গিত দেয়, তখনই আপনার মুখ ভার হয়ে যায়৷ চার্জের জন্য মোবাইলকে হাতছাড়া হতে দিতেও ইচ্ছে করে না৷ এবার সে সমস্যাও মিটতে চলেছে৷ কী ভাবছেন? পাওয়ার ব্যাঙ্কের কথা? নাহ্৷ বেশিরভাগ সময় পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে চার্জ করলে তা আপনার হ্যান্ডসেটটির ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে৷ তাহলে কীভাবে? শীঘ্রই স্ক্রিনে টাচ করলে চার্জ হয়ে যাবে আপনার মোবাইল!
মোবাইল চার্জের জন্য বিজ্ঞানীরা এক অত্যাধুনিক পদ্ধতি আবিষ্কার করে ফেলেছেন৷ কাগজের মতো পাতলা একটি ডিভাইস তৈরি করা হয়েছে৷ মানুষ নড়াচড়া করলেই সেই ডিভাইসে শক্তি উৎপাদন হবে৷ অর্থাৎ মানুষের শরীর থেকে উৎপন্ন শক্তি ঢুকে যাবে ওই ডিভাইসে৷ যার ফোনের স্ক্রিনের উপর রাখতে হবে৷ এবার স্ক্রিন যত ইচ্ছা টাচ করুন৷ আপনার মোবাইল চার্জ হতে থাকবে৷
বিজ্ঞানের ভাষায় একে বলা হচ্ছে ন্যানোজেনারেটর৷ LCD টাচ স্ক্রিনে ইতিমধ্যেই এই পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা৷ ব্যাটারির সাহায্য ছাড়াই অনায়াসে চলবে আপনার মোবাইল৷ মানুষের গতিশীলতাকে কাজে লাগিয়েই এই অসম্ভবকে সম্ভব করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা৷ পাতলা কাগজের মতো হলেও এতে বেশ কয়েকটি সূক্ষ স্তর থাকবে৷ যা রুপো, পলিমাইডের মতো বস্তু দিয়ে তৈরি৷ প্রতিটি স্তরে থাকবে চার্জ পার্টিক্যাল৷ তাই ডিভাইসটি যত বেশি ভাঁজ করা যাবে, তত বেশি শক্তি উৎপন্ন হবে৷ বিভিন্ন মাপে ডিভাইসটি পাবেন স্মার্টফোন ব্যবহারকারীরা৷
সর্বশেষ খবর
-
অনুষ্কার এক ‘তুড়ি’তেই যুবকের ভাগ্যবদল! ১৮ লক্ষ দেনা থেকে একলাফে কোটি-কোটি মাসিক আয় রেস্তরাঁর
-
চিনের টাকায় অনেক জ্বালা! ফের পিছিয়ে যাচ্ছে বাংলাদেশের বহুচর্চিত তিস্তা প্রকল্প
-
‘এপাং-ওপাং-ঝপাং নয়, বিদ্যাসাগরের বই কিনুন’, বীরসিংহ গ্রামে দাঁড়িয়ে বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘এসআইআর ইস্যুতে দ্বিচারিতা করছে কংগ্রেস’, হাত শিবিরকে তুলোধোনা স্মৃতির
-
আরএফটিআই-তে কারা চালাল গুন্ডামি? সিট গঠন, গোয়েন্দা প্রধানের নেতৃত্বে তদন্ত