বয়স ৩০-এর কোঠা পেরোলেই খেয়াল পড়ে, অনেক কিছু বদলে গিয়েছে জীবনে। ছোটখাটো শারীরিক সমস্যা যেমন আগে দেখা দিয়েই আবার সেরেও যেত, এখন আর তা হয় না। রূপচর্চার বিষয়টিও এমনই। ত্বক এখন আগের চেয়ে মলিন লাগে। চোখ-ঠোঁটের পাশে দেখা দিচ্ছে বলিরেখাও। বিশেষজ্ঞরা বলছেন, স্কিনকেয়ারে (Beauty tips) নজর দেওয়ার জন্য সঠিক সময় এটিই। সংসার-কর্মক্ষেত্র সামলে সময় হাতে থাকেই না প্রায়। তাই রইল একেবারে সহজ কিছু স্কিনকেয়ার টিপস।
আরও পড়ুন:

- মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন
দিনে ২ বার মুখ ধুতে হবে। খুব কড়া বা বেশি ফোমযুক্ত ক্লিনজার এড়িয়ে চলুন।
- সানস্ক্রিন কখনও বাদ দেবেন না
ব্যবহার্য সানস্ক্রিনটি হোক SPF 30 বা তারও বেশি। কেবল সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা পাওয়া যায় তাই নয়, অকাল বার্ধক্য আটকাতে পারে সানস্ক্রিন।
- প্রতিদিন ময়েশ্চারাইজার লাগান
ফেসওয়াশ কিংবা যে কোনও ক্লেনজার ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়। তাই অবশ্যই ব্যবহার করুন ময়েশ্চারাইজার। টোনার, ফেস মাস্কের মতো স্কিনকেয়ার প্রোডাক্ট যদি বাড়তি লাগে, তবে তা বাদ দিলেও চলে। কিন্তু এই কয়েকটু স্টেপ বাদ দেওয়া যাবে না কোনওমতেই।
- রাতে মেকআপ তুলে ঘুমান
সারাদিন মুখে যে কোনও ধরনেরই মেক-আপ থাকুক না কেন, রাতে ঘুমানোর আগে তা অবশ্যই পাকাপাকিভাবে তুলে ফেলতে হবে। এমনকী সামান্য কাজলটুকুও চোখে নিয়ে ঘুমাতে যাওয়া নিরাপদ নয়।

ত্বকের বাহ্যিক যত্ন কিন্তু কখনওই যৌবনের সৌন্দর্য ফিরিয়ে দিতে পারে না। তাই শরীরের যত্ন নিতে হবে ভিতর থেকে।
- খাবারের দিকে নজর দিতে হবে
এই বয়সেই একে একে বাসা বাঁধে দীর্ঘস্থায়ী রোগ। তাই খাবারের পাতে কী কী থাকছে, সে দিকে নজর দিতে হবে। তেলমশলা অথবা বাইরের খাবারের প্রভাব ত্বকেও পড়ে। তাই সেসব যথাসম্ভব কমানোই ভালো। খাবারে থাকতে হবে প্রোটিন ও ফাইবার। প্রচুর পরিমাণে জল পান করতে হবে। শরীরের আভ্যন্তরীণ হাইড্রেশন সবচাইতে জরুরি।
- জরুরি পর্যাপ্ত ঘুম
নয়তো প্রত্যেকদিন সকালেই উঠে অবসন্ন লাগবে শরীর। আসলে এই বয়সে দায়িত্বের ভার প্রায় এড়াতে পারেন না কেউই। ঘুম কম হলে ও পর্যাপ্ত বিশ্রাম না হলে, ত্বক নিস্তেজ লাগবেই। কেবলমাত্র প্রসাধনী ব্যবহার করে উজ্জ্বলতা ফেরানো যাবে না।
- বাদ দিন অতিরিক্ত চিনি ও ধূমপানের অভ্যাস
শুনতে অবাক লাগলেও এই দুই-ই একইভাবে ক্ষতি করে মানবশরীরের। তাই সচেতনভাবে রোজের অভ্যেস থেকে তা বাদ দিতে হবে।
বয়স আটকানো যায় না। তবে তার জন্য সমস্ত ভোগান্তি ত্বকের কেন হবে? ছোট অভ্যেস বদলান, ফিরিয়ে আনুন ত্বকের নিজস্ব উজ্জ্বলতা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সপ্তাহান্তে বাতিল একাধিক লোকাল, ৭ ঘণ্টা চলবে রেলের কাজ, কবে, কখন ট্রাফিক ব্লক?
-
খাঁটি হ্যান্ডলুম নাকি মেশিনে তৈরি? পুজোর কেনাকাটায় শাড়ি চিনতে মাথায় রাখুন এই ৫ বিষয়
-
সেনার হাতে এবার ট্যাঙ্ক ধ্বংসকারী জ্যাভলিন মিসাইল! আমেরিকার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ভারতের
-
ছেলে থেকে মেয়ে হয়েই মহিলা ক্রিকেটে! অনয়া বাঙ্গারকে ‘অসহ্য’ তোপ প্রোটিয়া তারকার
-
শাসক-বিরোধী যুক্তি-যুদ্ধ শুরু, আসন্ন নির্বাচনে প্রতিনিধিত্ব আইন নিয়ে উত্তপ্ত সিএবি