চুল পড়ার সমস্যায় কমবেশি সকলেই জেরবার। বংশগত কারণ, ভিটামিনের ঘাটতি, ক্ষতিকর রাসায়নিক ট্রিটমেন্ট, পরিবেশের পরিবর্তনসহ আরও নানা কারণ থাকতে পারে এর নেপথ্যে। চুল রাতারাতি গজানোর কোনো জাদুকরী সমাধান না থাকলেও, আয়ুর্বেদের (ayurvedic powders) কাছে রয়েছে এমন কিছু সমাধান, যা চুলের গোড়া মজবুত করে। পাকা চুলের সংখ্যা কমায়। চুল হয়ে ওঠে উজ্জ্বল ও মসৃণ।

আরও পড়ুন:
ভৃঙ্গরাজ
মিনারেলের ভাণ্ডার বলা হয় ভৃঙ্গরাজকে। রয়েছে ভিটামিন, ম্যাগনেসিয়াম ও আয়রনও। এই ঐতিহ্যবাহী আয়ুর্বেদিক ভেষজটি চুলকে লম্বা, সিল্কি, মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল করে। ভৃঙ্গরাজ সমৃদ্ধ কেশতেল ব্যবহার করা যায়। অথবা হেয়ার প্যাকে ব্যবহার করা ভৃঙ্গরাজের গুঁড়ো।
মঞ্জিষ্ঠা
রক্ত পরিশোধন করার ক্ষমতা রাখে मঞ্জিষ্ঠা। এতে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ নাশক উপাদান রয়েছে। এটি অসময়ে চুল পেকে যাওয়া রোধ করে ও চুলে উজ্জ্বলতা যোগায়।
ব্রাহ্মী
ব্রাহ্মীর গুনাগুণের শেষ নেই। স্মৃতিশক্তি বাড়াতে খাওয়া হয় শাক হিসেবে। তাছাড়া ব্রাহ্মী তেল বা গুঁড়ো অবস্থায় চুলে লাগালে, চুল স্বাস্থ্যকর হয়। এটি চুলের ফলিকল পাতলা হয়ে যাওয়া রোধ করে চুল পড়া কমায়।
শিকাকাই
শিকাকাইকে ‘হেয়ার ফ্রুট’ বলা হয়ে থাকে। চুল পড়া কমাতে, খুশকি নিয়ন্ত্রণ করতে এবং ত্বকের নানা সমস্যা দূর করতে ব্যবহার করা যেতে পারে। স্যাপোনিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর শিকাকাই চুলকে উজ্জ্বল করে তোলে। অ্যান্টি-ফাঙ্গাল হওয়ার কারণে মাথার ত্বকের শুষ্কতাও দূর হয় এর ব্যবহারে।
গুলঞ্চ
‘অমরত্বের মূল’ নামে পরিচিত গুলঞ্চ। খুশকি, স্প্লিট এন্ডস, শুষ্কতা ও চুল পড়ার সমস্যায় অত্যন্ত কার্যকরী এই আয়ুর্বেদিক গুণসম্পন্ন ভেষজ। এর ব্যবহারে টাক পড়ার সমস্যাও দূর হয়।

হেয়ার মাস্ক বানানোর ক্ষেত্রে কী কী মাথায় রাখতে হবে?
• চুল অথবা মাথার ত্বকের সমস্যা অনুযায়ী ভেষজ নির্বাচন করুন। অর্থাৎ চুল সহজে ভেঙে গেলে যেমন ভৃঙ্গরাজ ব্যবহার করবেন, চুল পরিষ্কার করতে কিন্তু তেমনটা চলবে না। সেক্ষেত্রে শিকাকাই বেছে নিতে হবে।
• প্রয়োজন লিকুইড অ্যাক্টিভেটরের। গুঁড়ো সরাসরি চুলে মাখা যায় না। তাই গরম জল, গোলাপ জল, অ্যালোভেরা জুস, নারকেল তেল কিংবা টক দই মিশিয়ে প্যাক তৈরি করতে হবে।
• চুল জলে ভিজিয়ে নিয়ে তবেই হেয়ার প্যাক মাখুন। মাখার সময় মাথার ত্বকে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে রক্ত চলাচলকে সহজ করুন।
• প্যাক লাগানো অবস্থায় অবশ্যই শাওয়ার ক্যাপ পড়ে নিন, যাতে ধুলো আটকাতে না পারে।
• সপ্তাহে একদিন ব্যবহার করলেই চোখে পড়ার মতো ফলাফল পাওয়া যাবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নিট-কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাঁটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল?
-
পিতৃহারা মেসিকে গোল উৎসর্গ, জার্সি খুলে বিশেষ বার্তা ‘বন্ধু’ ডি পলের, ভাইরাল ভিডিও
-
‘দল ভারী করার নামে ‘চোর-বাটপাড়’দের বিজেপিতে নয়’, কড়া বার্তা বিজেপি বিধায়কের
-
ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?