রাস্তায় বেরলেই ধুলো-ধোঁয়া-দূষণ, আর বাড়িতে থাকলে তৈলাক্ত ভাব ও ঘামের কারণে দ্রুত জৌলুশ হারাচ্ছে ত্বক। ওদিকে প্রাণান্তকর গরম, ফলে ত্বকের হাল ফেরাতে পারে, এমন প্রসাধনী মাখার উপায়ও নেই। বরং দুইয়ের সংঘাতে ত্বক রুক্ষ হচ্ছে। প্রায়শই মুখ ভরে যাচ্ছে ব্রণ-ফুসকুড়িতে।
তবে আধুনিক শিট মাস্ক অথবা ফেশিয়াল কিটের জন্মের বহু আগে থেকেই ঘরে তৈরি উবটান ব্যবহারের চল ছিল গৃহস্থ বাড়িতে। খাঁটি প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি এই উবটান (Homemade Ubtans) যে কোনও নামী দামি কৃত্রিম প্রসাধনীর চাইতে কয়েকগুণ বেশি কার্যকর।
আরও পড়ুন:

হলুদ-বেসনের উবটান
দুই টেবিলচামচ দুধ অথবা টক দইয়ের সঙ্গে দুই টেবিলচামচ বেসন ও দেড় টেবিলচামচ হলুদ মিশিয়ে নিন। মুখ-গলা জুড়ে ভালোভাবে মেখে নিন। শুষ্ক হয়ে গেলে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। হলুদ যে কোনও ধরনের প্রদাহ নাশ করে। ব্যাকটেরিয়া বিনাশ করে। ত্বকের উজ্জ্বলতা ফেরায়। অন্যদিকে বেসন মৃত কোষ সরাতে সাহায্য করে।
চন্দন-গোলাপজলের উবটান
দেড় টেবিলচামচ চন্দন গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে থকথকে মিশ্রণ তৈরি করুন। মুখ-গলা জুড়ে তা মেখে নিন। ১৫ মিনিট থাকতে দিন ওভাবেই। তারপর হালকা গরম জল ব্যবহার করে ধুয়ে ফেলুন ধীরে ধীরে। ত্বকের যে কোনও রকম দাগছোপ কমাতে সাহায্য করে চন্দন। ব্রণ অথবা ফুসকুড়ির সম্ভাবনাও কমায়। অন্যদিকে গোলাপজল কাজ করে প্রাকৃতিক টোনার হিসেবে।
মুলতানি মাটি ও নিমের উবটান
ঘুম থেকে উঠলেই মুখ যদি তেলতেলে হয়ে যায়, তবে এই উবটান কাজে দেবে ভীষণভাবে। নিমপাতা বেটে পেস্ট তৈরি করতে হবে। অন্যদিকে গোলাপজলে মুলতানি মাটি গুলে নিতে হবে। দুটিকে একত্র করে ঘেঁটে নিতে হবে ভালোভাবে, তারপর সারা মুখে মেখে নিতে হবে। ঠান্ডা জলে ধুতে হবে শুকিয়ে গেলে। নিয়মিত করতে পারলে, ত্বকের তেলাভাব কমে যাবে একেবারে।

আমন্ড-দুধের উবটান
খানিক ব্যয়বহুল, তবে মাঝেমধ্যে ব্যবহার করাই যায়। ৫-৬ দানা আমন্ড সারা রাত ভিজিয়ে রেখে, সকালে মিহি করে বেটে নিতে হবে। এর সঙ্গে মেশাতে হবে ২-৩ চামচ কাঁচা দুধ। মুখে মাখার ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। বিশেষজ্ঞরা বলেন, নিয়মিত ব্যবহার করতে পারলে এই উবটান নাকি বয়স কমিয়ে দিতে পারে কয়েক বছর! বলিরেখা আবছা হবে, সতেজ হয়ে উঠবে মুখের চামড়া।
তবে প্রথমেই অনেকখানি না তৈরি করে, অল্প একটু প্রয়োগ করে দেখা যায় ত্বকের উপর। প্রাকৃতিক হলেও নির্দিষ্ট কোনও উপাদানের ফলে অ্যালার্জি দেখা দিতে পারে। সে সম্পর্কে সচেতন হতে হবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা