Lifestyle

এক কোয়া রসুনেই ফিরবে ত্বকের জেল্লা! জেনে নিন কীভাবে করবেন রূপচর্চা

ত্বকের বলিরেখা দূর করতেও রসুনের গুন অনেক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২২, ২০:৫৬

options
link
এক কোয়া রসুনেই ফিরবে ত্বকের জেল্লা! জেনে নিন কীভাবে করবেন রূপচর্চা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রসুনের গন্ধ অনেকেরই সহ্য নয়। কিন্ত রসুন আমাদের শরীরের পক্ষে দারুণ উপকারি। কারণ রসুনে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ। ছোটবেলা থেকেই শুনে আসা, সর্দি-কাশি হোক কিংবা গাঁটের ব্যথা। রসুন দারুণ কাজ করে। তবে বিশেষজ্ঞরা বলছেন, রূপচর্চার ক্ষেত্রেও রসুন দারুণ কাজ করে। বিশেষ করে ত্বকে জেল্লা ফেরাতে এবং ত্বকের বলিরেখা দূর করতেও রসুনের গুন অনেক। কীভাবে ব্যবহার করবেন রসুন?

Advertisement

নারকেল তেল বা অলিভ অয়েলে কয়েক কোয়া রসুন দিয়ে ফুটিয়ে নিন। যাঁরা ব্রণর সমস্যায় ভুগছেন তাঁদের জন্য দারুণ কাজ করবে এটি।

Advertisement

[আরও পড়ুন: কফি-লেবুর গুণে মেদ কমবে ঝটপট, রইল রোগা হওয়ার সহজ উপায়]

অনেক চেষ্টা করেও, ব্রণর দাগ উঠছে না। কয়েক কোয়া রসুন থেঁতো করে দাগের উপর লাগিয়ে দিন। এক সপ্তাহ পরেই দেখবেন দাগ হালকা হয়েছে।

Advertisement

পরিমাণ মতো বেসন নিন। তার সঙ্গে মিশিয়ে দিন অল্প দই এবং এক কোয়া রসুন থেঁতো রসুন। ভাল করে মিশিয়ে এই ফেসপ্যাক ব্যবহার করুন। দেখবেন বলিরেখা খুব জলদি গায়েব হয়ে যাবে।

তবে শুধু মেখে নয় সপ্তাহে অন্তত দুদিন যদি এক কোয়া করে রসুন চিবিয়ে খেতে পারেন, তাহলে ত্বকে আসবে লাবণ্য! তবে রসুন খাওয়ার পর ব্রাশ করে নিতে ভুলবেন না।

[আরও পড়ুন: বিয়ের আগে কীভাবে রূপচর্চা করছেন আলিয়া ভাট? ফাঁস হল রহস্য ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.