Rhea Chakraborty T Shirt

দেদার বিকোচ্ছে রিয়া চক্রবর্তীর কালো টি-শার্ট, জোগান দিতে হিমশিম প্রস্তুতকারক সংস্থা

টি-শার্টে লেখা এমন কমেন্টের নেপথ্যে কিন্তু রয়েছে এক অনন্য কাহিনি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২০, ১৬:১৬

options
link
দেদার বিকোচ্ছে রিয়া চক্রবর্তীর কালো টি-শার্ট, জোগান দিতে হিমশিম প্রস্তুতকারক সংস্থা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “Roses are red, violets are blue, let’s smash the patriarchy, me and you…” সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চিত এই সংলাপই এখন সুপারহিট! সংবাদের শিরোনামেও বটে। নেপথ্যে রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) পরনে কালো টি-শার্ট। আর এই পোশাকের জনপ্রিয়তা রাতারাতি এতটাই বেড়ে গিয়েছে যে জোগান দিতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট ব্র্যান্ডকে। বিকোচ্ছেও দেদার। তাই ব্যবসায়িক লাভের কথা ভেবে আরও বেশি করে এই টি-শার্ট উৎপাদনে গেলে পড়েছে প্রস্তুতকারক সংস্থা।

Advertisement

অনেকের মতে, পুরুষতান্ত্রিক সমাজকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার বার্তাতেই এত হিট এই টি-শার্ট। রিয়ার কালো টি-শার্ট আদতে অনলাইন ক্লথিং অ্যান্ড অ্যাকসেসরিজ সংস্থা ‘দ্য সলিউটেড স্টোর’-এর মস্তিষ্কপ্রসূত। মঙ্গল গ্রেপ্তারির দিন এই পোশাক পরেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর দপ্তরে জেরার জন্য গিয়েছিলেন অভিনেত্রী। তারপর ঘটনাচক্রে যা হল রাতারাতি, তাতে করে টি-শার্টের এই কমেন্টেই বর্তমান পরিস্থিতির প্রাসঙ্গিকতা খুঁজে পেয়েছে তরুণ প্রজন্মের একাংশ। আমজনতা থেকে সেলিব্রিটি, সকলেই ঝুঁকেছে এই টি-শার্টের দিকে। প্রতিবাদী ভাষা আওড়াতেও তাই হাতিয়ার করে নিয়েছে রিয়া চক্রবর্তীর টি-শার্টের এই কমেন্টকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আরও পড়ুন: ফেসিয়াল করা নেই? ত্বকে চটজলদি জেল্লা ফেরাতে জেনে রাখুন এই ঘরোয়া টিপস]

তবে টি-শার্টের এহেন কমেন্টের নেপথ্যে কিন্তু রয়েছে অন্য কারণ! অনেকেই মনে করছেন যে এটা আদতে পিতৃতন্ত্রকে গুড়িয়ে দেওয়ার কথা বলছে। অর্থাৎ, যেভাবে সুশান্তের মৃত্যুর ঘটনায় একজন মহিলাকে তদন্তের আগে কাঠগোড়ায় তোলা হয়েছে এবং লাগাতার অপবাদ দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে এই লেখা। কিন্তু এর নেপথ্যে রয়েছে অন্য গল্প। GiveHer5 নামে এক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে ‘দ্য সলিউটেড স্টোর’ আসলে ঋতুস্রাবকালীন সচেতনতা প্রচারের উদ্যোগ নিয়েছে। টি-শার্টে লেখা ‘Roses are Red’ একটি বিখ্যাত কাপড় সংস্থার ক্যাম্পেন।

Advertisement

ঋতুস্রাবের দিনগুলিতে গ্রামীণ মহিলাদের সচেতনতা বাড়াতেই এবং তাদের জন্য বিশেষ ধরনের স্যানিটারি ন্যাপকিন আনতেই ওই দুই সংস্থার এমন অভিনব উদ্যোগ। কিন্তু গত মঙ্গলবার ওই টি-শার্ট পরিহিতা রিয়া চক্রবর্তীর ছবি ভাইরাল হতেই যেন গোটা বিষয়টির মানে ওলট-পালট হয়ে গিয়েছে।

আরও পড়ুন: সুতোর কাজে শাড়িতে ফুটে উঠেছে আস্ত রামায়ণ, দাম আড়াই লক্ষ টাকা!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.