Fashion Trend

Fashion Trend: ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে অমিতাভের বিশেষ পোশাক, হইচই নেটদুনিয়ায়

ফ্যাশন ট্রেন্ড তৈরি করা যেন বলিউড শাহেনশার 'বাঁয়ে হাত কা খেল'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২১, ২০২২, ২৩:০৩

options
link
Fashion Trend: ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে অমিতাভের বিশেষ পোশাক, হইচই নেটদুনিয়ায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৭৮। তবে স্টাইলে আজকের প্রজন্মকে গুনে গুনে আধডজন গোল দিতে পারেন। ফ্যাশন ট্রেন্ড সেট করা তাঁর ‘বাঁয়ে হাত কা খেল’। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (Kaun Banega Crorepati 13) নতুন মরশুমেও সেই কাজটি করলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দর্শকদের নজর কেড়েছেন বলিউড শাহেনশার গলায় পরা ‘টাই-বো’ (Tie-Bow)।

Advertisement

Tie-Bow of Amitabh Bachchan at Kaun Banega Crorepati 13 set is trending on Fashion World

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রিয়ালিটি এই শোয়ের বেশিরভাগ এপিসোডে অমিতাভকে স্যুট পরতেই দেখা যায়। গলায় থাকে টাই। তবে এবারে সেই টাইয়ের সঙ্গে এক্সিপেরিমেন্ট করা হয়েছে। তার সঙ্গে ‘বো’-এর কনসেপ্ট মিশিয়ে দেওয়া হয়েছে। আর তৈরি করা হয়েছে ‘টাই-বো’ (Priya Patil)।

Advertisement

অমিতাভের জন্য বিশেষ এই ডিজাইনটি করেছেন প্রিয়া পাটিল। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র গত কয়েকটি মরশুমে প্রিয়াই তাঁর ডিজাইনার ছিলেন। এবারে নতুন কিছু করতে চেয়েছিলেন। ভিক্টোরিয়ান ক্র্যাভেটের (Victorian Cravat) অনুপ্রেরণায় ‘টাই-বো’ তৈরি করেছেন তিনি।

[আরও পড়ুন: Beauty Tips: দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চান? রূপচর্চায় রোজ রাখুন গোলাপের পাপড়ি

প্রতিবার নতুন কোনও এক্সপেরিমেন্ট করার আগে অমিতাভ বচ্চনের সঙ্গে কথা বলেন প্রিয়া। এর আগে তিনিই টাইয়ের সঙ্গে ব্রোচের ফ্যাশন জোড়ার পরামর্শ দিয়েছিলেন। সেই সমস্ত ইনপুট নিয়েই নতুন ডিজাইন তৈরি করেছেন প্রিয়া। সোনি টিভি (Sony TV) অনুমতি পেয়েই অমিতাভের গলায় পরিয়ে দেন। সিনিয়র বচ্চনের এই নয়া স্টাইল বেশ পছন্দ হয়েছে দর্শকদের। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

অতিমারীর (Corona Pandemic) কারণে গতবার স্টুডিওতে দর্শকদের থাকার অনুমতি ছিল না। এবারও কড়া বিধিনিষেধ মেনেই হচ্ছে ক্যুইজ শো। শোনা গিয়েছে, প্রতিযোগীদেরও নাকি আগে থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, অমিতাভ বচ্চনের বা ছুঁয়ে যেন প্রণাম না করা হয় কিংবা তাঁকে যেন আলিঙ্গন না করা হয়। তবে ফ্যাশন ট্রেন্ডে ফের বাজিমাত করেছেন বলিউডের ‘অ্যাংরি ইয়াং ম্যান।’

[আরও পড়ুন: Beauty tips: মুখে বলিরেখা, চোখের তলায় কালি? নিমেশে ভ্যানিশ হতে পারে কালো জামের ম্যাজিকে

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.