Watermelon Rind Benefits

দামি ফেশিয়ালকে টা-টা বলুন, তরমুজের খোসাতেই লুকিয়ে খাসা হওয়ার ম্যাজিক

গরমের দাপট বাড়ছে। এই সময়ে শরীর ঠান্ডা রাখতে তরমুজের বিকল্প নেই। তবে লাল শাঁসটুকু খেয়ে খোসাটা কি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন? এই ভুল ভুলেও করবেন না। কারণ, আপনার রূপটানের যাবতীয় রহস্য লুকিয়ে রয়েছে ওই অবহেলিত সাদা অংশেই। আজ্ঞে হ্যাঁ। সাধে কি আর তরমুজকে প্রাকৃতিক বিউটি ফিল্টার বলা হয়! খোসার গুনাগুণ জানা থাকলে ত্বকের জেল্লায় আপনি হয়ে উঠতে পারেন 'তরমুজ সুন্দরী'। কীভাবে? জেনে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৮:৪১

options
link
দামি ফেশিয়ালকে টা-টা বলুন, তরমুজের খোসাতেই লুকিয়ে খাসা হওয়ার ম্যাজিক
খোসার গুনাগুণ জানা থাকলে ত্বকের জেল্লায় আপনি হয়ে উঠতে পারেন 'তরমুজ সুন্দরী'। কীভাবে? জেনে নিন।

গরমের দাপট বাড়ছে। এই সময়ে শরীর ঠান্ডা রাখতে তরমুজের বিকল্প নেই। তবে লাল শাঁসটুকু খেয়ে খোসাটা কি ডাস্টবিনে ফেলে দিচ্ছেন? এই ভুল ভুলেও করবেন না। কারণ, আপনার রূপটানের যাবতীয় রহস্য লুকিয়ে রয়েছে ওই অবহেলিত সাদা অংশেই। আজ্ঞে হ্যাঁ। সাধে কি আর তরমুজকে প্রাকৃতিক বিউটি ফিল্টার বলা হয়! তরমুজের খোসাতেই লুকিয়ে আছে রূপটানের অসাধারণ উপাদান। খোসার গুনাগুণ (Watermelon Rind Benefit) জানা থাকলে ত্বকের জেল্লায় আপনি হয়ে উঠতে পারেন ‘তরমুজ সুন্দরী’। কীভাবে ? জেনে নিন।

Advertisement
Watermelon Rind Benefits for fresh glowing skin
ছবি: সংগৃহীত

আর্দ্রতার জাদুকরী উৎস
মরশুমি এই ফলের খোসায় রয়েছে ভিটামিন এ, সি এবং বি৬। এর জলীয় উপাদান ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে। রোদে বেরোলে ত্বক রুক্ষ হয়ে যাওয়া স্বাভাবিক। তরমুজের খোসার ভেতরের সাদা অংশ মুখে ঘষে দেখুন। মিনিট পনেরো পর জল দিয়ে ধুয়ে নিন। নিমেষেই ফিরবে জেল্লা। দামি ময়েশ্চারাইজারের চেয়েও এটি বেশি কার্যকরী।

Advertisement

ট্যান ও ব্রণের দাওয়াই
কড়া রোদে ত্বকে কালচে ছোপ বা ট্যান পড়া খুবই সাধারণ সমস্যা। ফ্রিজে রাখা ঠান্ডা খোসা সরাসরি আক্রান্ত স্থানে বুলিয়ে নিন। এটি প্রাকৃতিক কুলিং এজেন্ট হিসেবে কাজ করে। পোড়া ভাব কমাতে এর জুড়ি নেই। আবার যাঁদের ব্রণের সমস্যা রয়েছে, তাঁরা খোসার রস তুলোয় করে মুখে লাগাতে পারেন। এর অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ব্রণ কমায়।

Advertisement
Watermelon Rind Benefits for strong hair and beauty care
ছবি: সংগৃহীত

ঘরোয়া ফেসপ্যাক ও হেয়ার কেয়ার
বাজারচলতি রাসায়নিক যুক্ত ফেসপ্যাকের বদলে বাড়িতেই বানিয়ে নিন প্রাকৃতিক প্যাক। তরমুজের খোসা ব্লেন্ড করে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে নিন। সপ্তাহে দু’দিন এটি ব্যবহার করলে ত্বকের মলিনতা দূর হবে। বয়সের ছাপ বা বলিরেখা রুখতেও এটি সিদ্ধহস্ত।

ত্বক তো বটেই, চুলের জেল্লা বাড়াতেও তরমুজের খোসা অসামান্য। খোসার পেস্ট তৈরি করে স্ক্যাল্পে মেখে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। এটি চুলকে হাইড্রেট করে এবং রুক্ষ ভাব দূর করে চুলে আনে বাড়তি ঔজ্জ্বল্য।

কীভাবে ব্যবহার করবেন?
যেকোনও প্রাকৃতিক উপাদান ব্যবহারের আগে প্যাচ টেস্ট জরুরি। খোসা ব্যবহারের আগে ভালো করে ধুয়ে নেবেন। সংবেদনশীল ত্বক হলে ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া শ্রেয়।

আমরা প্রায়ই দামি প্রসাধনীর পেছনে হাজার হাজার টাকা খরচ করি। অথচ হাতের কাছের সহজলভ্য উপাদানগুলোই হতে পারে সৌন্দর্যের আসল চাবিকাঠি। প্রকৃতি আমাদের দু’হাত উজাড় করে দিয়েছে, শুধু তা চিনে নেওয়ার অপেক্ষা। এবার থেকে তাই তরমুজ খাওয়ার পর খোসাটা পরম যত্নে নিজের রূপটানের ডালায় তুলে রাখুন। সতেজ ত্বকের রহস্য এবার আপনার মুঠোয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.