Advertisement
Advertisement
Bengal Election 2026

দুর্গাপুরে থানায় ঢুকে ওসিকে ধমক, মধ্যরাতে পুলিশকে ঘিরে স্লোগান! অভিযুক্ত বিজেপি প্রার্থী

কর্মীদের কেন গ্রেপ্তার করা হয়েছে? রাতে থানায় ঢুকে ওসি ও পুলিশ অফিসারদের ধমক! কাঠগড়ায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী। ভোটের আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদ করে বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইকে গ্রেপ্তারের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মধ্যরাতের ঘটনা ঘিরে উত্তেজনা, তীব্র রাজনৈতিক তরজা দুর্গাপুরে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৩:১২

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ১৫, ২০২৬, ১৩:১২

options
link
দুর্গাপুরে থানায় ঢুকে ওসিকে ধমক, মধ্যরাতে পুলিশকে ঘিরে স্লোগান! অভিযুক্ত বিজেপি প্রার্থী zoom
পুলিশকে ধমক বিজেপি প্রার্থীর। নিজস্ব চিত্র

কর্মীদের কেন গ্রেপ্তার করা হয়েছে? রাতে থানায় ঢুকে ওসি ও পুলিশ অফিসারদের ধমক! কাঠগড়ায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী। ভোটের (Bengal Election 2026) আগে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার প্রতিবাদ করে বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইকে গ্রেপ্তারের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার মধ্যরাতের ঘটনা ঘিরে উত্তেজনা, তীব্র রাজনৈতিক তরজা দুর্গাপুরে।

ঘটনাটি দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার। গতকাল, মঙ্গলবার রাতে বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই সদলবলে কোকওভেন থানায় ঢুকে পুলিশকে হুমকি দেন বলে অভিযোগ। থানার সামনে শুরু হয় তুমুল বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়। ঘটনার সূত্রপাত, সোমবার রাতে। বাঁকুড়া মোড় এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ হয় বলে অভিযোগ। ঘটনায় দু’পক্ষের দু’জন গুরুতর জখম হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দুর্গাপুর কোকওভেন থানার পুলিশ তদন্তে নেমে গতকাল তিনজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনার পরেই সদলবলে গভীর রাতে থানায় পৌঁছে যান লক্ষ্মণ ঘোড়ুই। থানায় ঢুকে ওসিকে ধমক ও হুঁশিয়ারি দিয়েছেন তিনি! অভিযোগ, থানার গেট ঠেলে বিজেপি কর্মীরা ভিতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশকে ঘিরে ধরে শুরু হয় স্লোগান ও অবস্থান-বিক্ষোভ! পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রায় দু’ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ ওঠে।

যদিও বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই হুঁশিয়ারি দিয়েছেন, মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরও তীব্র হবে। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে এলাকায়। বিজেপিকে পালটা আক্রমণ করেছে তৃণমূল। শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার বার্তা দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। তৃণমূলের তরফে বিজেপি প্রার্থীকে গ্রেপ্তারের দাবি তোলা হয়েছে।

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.