প্রতিবারের মতোই এবার পয়লা বৈশাখেও তারাপীঠে ভক্তদের ঢল। সূর্যোদয়ের আগে থেকেই দূর-দূরান্তের প্রার্থীরা ডালা হাতে দাঁড়িয়েছেন লাইনে। এদিন সকালে মা তারার পুজো দিলেন রামপুরহাট বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী ধ্রুব সাহা।
এই বিষয়ে আরও খবর

নববর্ষের দিনটা আর পাঁচটা দিনের থেকে আলাদা। কমবেশি সকলেই এদিনে নানারকম পরিকল্পনা রাখেন। তবে সকলেই চেষ্টা করেন দিনটা শুরু করার পুজো-অর্চনার মধ্যে দিয়ে। ফলে প্রতিবছরই এইদিনে তারাপীঠে ভক্তদের ঢল নামে। এবারও তার অন্যথা হয়নি। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা ভোর থেকেই ফুলের ডালা হাতে লম্বা লাইনে দাঁড়িয়ে। শুধু দূর-দূরান্তের ভক্তরাই নন, স্থানীয় ব্যবসায়ীরাও মা তারার আশীর্বাদ নিতে হাজির হয়েছেন। পুজো দিলেন রামপুরহাট বিধানসভার বিজেপি প্রার্থী ধ্রুব সাহা, তৃণমূল প্রার্থী আশিস বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর জন্য প্রার্থনা করেন তাঁরা।
উল্লেখ্য, নিয়ম মেনে এবারও ভোরে বেলায় মা তারাকে স্নান করানো হয়। তারপর শুরু হয় মঙ্গল আরতি। রীতিমেনে এরপর থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহের দ্বার। আজ, বুধবার দুপুরে মা তারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে। ভোগের মধ্যে থাকবে ভাত, ডাল, ৫ রকম ভাজা, পাঁচ রকম মিষ্টি, পোলাও, শোল মাছ পোড়া, পায়েস। যেহেতু আজকে বছরের প্রথম দিন এবং তারাপীঠ মন্দিরে ভক্তের সমাগমও বেশি তাই মন্দির কমিটির পক্ষ থেকে ভিড় মোকাবিলার ব্যবস্থা করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের তরফে চলছে কড়া নজরদারি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন
নিবেদিত






