3 Air Fryer Recipes

ডুবো তেলে ভাজার দরকারই নেই! বৃষ্টির সন্ধ্যায় এয়ার ফ্রায়ারেই বানিয়ে ফেলুন ৩ স্বাদের পকোড়া

বাড়িতে যদি এয়ার ফ্রায়ার থাকে, তবে ছোটরাও সহজেই বানাতে পারবে এই ৩ ধরনের পকোড়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৯:২১

options
link
ডুবো তেলে ভাজার দরকারই নেই! বৃষ্টির সন্ধ্যায় এয়ার ফ্রায়ারেই বানিয়ে ফেলুন ৩ স্বাদের পকোড়া
বৃষ্টির দিনে প্রিয়জনদের সঙ্গে নিয়ে বানান মজাদার পকোড়া।

বাইরে ঝিরঝিরি বৃষ্টি নামলেই, মুচমুচে ভাজাভুজি খাওয়ার ইচ্ছে চাগাড় দিয়ে ওঠে যেন। উপাদানও এত সাধারণ যে বানাতে সময় লাগে না। কিন্তু ডুবো তেলে ভাজতে হলে তেল খরচ তো বটেই। শরীরের চিন্তাও রয়ে যায়। তাছাড়া, বাড়ির ছোটরা যদি নিজের হাতেই পকোড়া বানানোর আবদার ধরে, তবে চিন্তা রয়ে যায় নিরাপত্তা নিয়ে।

Advertisement

এমন অবস্থায় কাজে দেয় এয়ার ফ্রায়ার (3 Crispy Air Fryer Pakodas)। সহজ পদ্ধতি মানলে, কম সময়েই সুস্বাদু পকোড়া তৈরি করা যাবে তাতে।

Advertisement

3 Crispy Air Fryer Pakodas You Can Make at Home

Advertisement

পিঁয়াজ পকোড়া

বানাতে প্রয়োজন—
• ঝিরঝিরি করে কাটা পিঁয়াজ
• ১ কাপ বেসন
• ২ টেবিলচামচ চালের গুঁড়ো
• ১ চা-চামচ লাল লঙ্কার গুঁড়ো
• ১ চা-চামচ হলুদ গুঁড়ো
• ১ চা-চামচ জিরা গুঁড়ো
• এক চিমটি জোয়ান
• লবণ
• সামান্য তেল

পাত্রে বেসন, চালের গুঁড়ো ও সব মশলার সঙ্গে পিঁয়াজের ফালি চটকে মাখিয়ে, ঢেকে রাখুন ১০ মিনিট। এয়ার ফ্রায়ার ১৮০° সেলসিয়াসে প্রিহিট করুন। মিশ্রণ থেকে ছোট ছোট পকোড়া বের করুন। হালকা তেল ব্রাশ করুন। ১০–১২ মিনিট এয়ার ফ্রাই করুন। মাঝে উলটে দিন। সোনালি রং হলে ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন।

চিজি পনির পকোড়া

প্রোটিনে ভরা এই পকোড়া বানাতে প্রয়োজন—
• ২০০ গ্রাম পনির (১ ইঞ্চি কিউবে কাটা)
• ১ কাপ বেসন
• অর্ধেক চা-চামচ জোয়ান
• ১ চা-চামচ লাল লঙ্কা গুঁড়ো
• অর্ধেক চা-চামচ হলুদ গুঁড়ো
• ১ চা-চামচ চাট মসলা
• লবণ
• সামান্য তেল

বেসন, মশলা ও জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। ৫ মিনিট রেখে দিন। প্রতিটি পনিরের টুকরো ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নিন। এয়ার ফ্রায়ার ১৭০° সেলসিয়াসে প্রিহিট করে রাখুন। ভিতরের ট্রে-তে হালকা তেল স্প্রে করে পনিরগুলো সাজিয়ে দিন, ৮ মিনিট থাকুক। উলটে সামান্য তেল ব্রাশ করে আরও ৩–৪ মিনিট ফ্রাই করুন। পুদিনা-দই ডিপের সঙ্গে পরিবেশন করুন।

3 Crispy Air Fryer Pakodas You Can Make at Home

ভেজিটেবল পকোড়া

দরকার পড়বে—
• কুচি করা বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা
• ২ টেবিলচামচ বেসন
• হলুদ গুঁড়ো
• লাল লঙ্কা গুঁড়ো
• জিরে গুঁড়ো
• ১ চা-চামচ বেকিং পাউডার
• তেল
• লবণ

সবজির সঙ্গে লবণ মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। এরপর বেসন, মশলা ও বেকিং পাউডার মেশান তাতে। সামান্য জল দিয়ে আঠালো মিশ্রণ তৈরি করুন ও ১৫ মিনিট বিশ্রামে রাখুন। এয়ার ফ্রায়ার ১৮০° সেলসিয়াসে প্রিহিট করুন। ছোট ছোট পকোড়া তৈরি করে রাখুন ট্রে-তে। ১০ মিনিট ফ্রাই করুন। মাঝপথে সামান্য তেল ব্রাশ করে আরও ২–৩ মিনিট। মুচমুচে হয়ে গেলে টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করুন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.