Maggi recipe

শুধু জলে তো অনেক হল, এই ৫ রকম ম্যাগির রেসিপিতেই হবে স্বাদের বিস্ফোরণ, চটপট জানুন

ম্যাগি কিন্তু একঘেয়ে নয়, অল্প উপাদানের হেরফেরেই বানানো যায় নানা রকমভাবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৪, ২০২৬, ২০:০৬

options
link
শুধু জলে তো অনেক হল, এই ৫ রকম ম্যাগির রেসিপিতেই হবে স্বাদের বিস্ফোরণ, চটপট জানুন
বর্ষার দিনে চটজলদি ম্যাগি খাওয়ার আনন্দ আলাদাই।

বৃষ্টির শিরশিরে আমেজ উপভোগ করতে বাটিভর্তি ম্যাগি না হলেই নয়। গরম গরম ম্যাগিতে সুরুত সুরুত টান আর জানলার পাশে বসে মেঘেদের ঘনঘটা চাক্ষুষ করা— আহা, এমন ‘কম্বো’ মেলা ভার! ম্যাগি কিন্তু একঘেয়ে নয়, অল্প উপাদানের হেরফেরেই বানানো যায় নানা রকমভাবে। রইল ম্যাগি বানানোর ৫ সহজ রেসিপি (Maggi recipe)।

Advertisement

১। ঝাল ডিম ম্যাগি

Advertisement

লাগবে:
• ২ প্যাকেট ম্যাগি
• ১টি ডিম
• কাঁচালঙ্কা কুচি
• পিঁয়াজ কুচি

Advertisement

পাত্রে মাখন দিয়ে, তাতে পিঁয়াজ ও কাঁচালঙ্কা ভেজে দিন। ডিম দিয়ে স্ক্র্যাম্বল করে নিন ভালোভাবে। নুন-গোলমরিচ দিন ইচ্ছেমতো। সেদ্ধ ম্যাগি ঢেলে, ভালোভাবে মিশিয়ে নিন। ঝাল-ঝাল এই ম্যাগি বর্ষার দিনে দারুণ লাগে।

Try 5 delicious Maggi recipes for a flavorful twist.

২। সবজি দিয়ে মশলা ম্যাগি

লাগবে:
• ২ প্যাকেট ম্যাগি
• গাজর, ক্যাপসিকাম কুচি ও মটরশুঁটি
• ১ চিমটি গরম মশলা
• সামান্য ধনেপাতা কুচি

মাখন বা সাদা তেলে সবজি হালকা ভেজে নিয়ে নুন-লঙ্কা স্বাদমতো দিন। সেদ্ধ ম্যাগি ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করুন। নামানোর আগে গরম মশলা ও ধনেপাতা মিশিয়ে আর একবার উলটেপালটে দিন। এটি যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও।

৩। ম্যাগি স্যুপ বোল

লাগবে:
• ২ প্যাকেট ম্যাগি
• ২ কাপ ভেজিটেবল/চিকেন স্টক
• অর্ধেক কাপ সুইট কর্ন
• গাজর, ক্যাপসিকাম, বিনস কুচি

পাত্রে স্টক ফুটতে দিয়ে, তাতে গাজর, ক্যাপসিকাম, সুইট কর্ন ঢেলে দিন। নুন-লঙ্কা মিশিয়ে দিন আন্দাজমতো। সেদ্ধ ম্যাগি ঢেলে দিন। সঙ্গে থাকা টেস্টমেকারও দিতে পারেন এই স্যুপে। খেয়াল করতে হবে, ম্যাগির চাইতে স্টকের পরিমাণ যেন অনেকটা বেশি হয়। কেউ চাইলে আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোও দিতে পারবেন এতে। গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করুন।

৪। ম্যাগি পকোড়া

লাগবে:
• ২ প্যাকেট ম্যাগি
• অর্ধেক কাপ বেসন
• পিঁয়াজ কুচি
• কাঁচালঙ্কা কুচি
• ধনেপাতা

ম্যাগি সেদ্ধ করে হাতে চটকে নিন। সঙ্গে সমস্ত সবজির কুচি ও নুন-লঙ্কা মিশিয়ে ছোট ছোট বল বা চ্যাপ্টা টিক্কি বানান। গরম তেলে মাঝারি আঁচে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। টমেটো সস বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন। মুচমুচে স্বাদের এই পকোড়ার স্বাদ একেবারে অনন্য।

Try 5 easy and delicious Maggi recipes for a flavorful twist.

৫। গার্লিক বাটার ম্যাগি

লাগবে:
• ২ প্যাকেট ম্যাগি
• রসুন কুচি (৫–৬ কোয়া)
• চিলি ফ্লেক্স
• ওরিগানো

মাখনে রসুন হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। অন্য পাত্রে সেদ্ধ ম্যাগি নিয়ে, তার মধ্যে উপর থেকে ঢেলে দিন এই মাখন-রসুনের তেল, মিশিয়ে নিন ভালোভাবে। উপর থেকেই চিলি ফ্লেক্স, গোলমরিচ ও ওরিগানো ছড়িয়ে ভালোভাবে নেড়ে, গরম গরম পরিবেশন করুন। এইভাবে ম্যাগি বানালে স্বাদ হয় অন্যগুলির থেকে একবারে আলাদা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.