সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্য ডোবার পালা আসে যদি খাবার খান মেপে। এই পরামর্শ অনেকেই দিয়ে থাকেন। তাঁদের সঙ্গে একমত আয়ুর্বেদ বিশেষজ্ঞরা (Ayurveda Experts)। রাতে একটু নয়, অনেকটাই মেপে খাবার খাওয়া উচিত বলে মনে করেন তাঁরা।

সাধারণত তিন ধরনের খাবারের কথা শোনা যায় – সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। অতিরিক্ত তেল, ঘি, মাখন, মশলা দিয়ে তৈরি হয় রাজসিক খাবার। যে সমস্ত খাবারে ঝাল মশলা, টক, নানা মুখরোচক এবং স্নায়ু উত্তেজক পদার্থ থাকে তাকে তামসিক খাবার বলা হয়। আর মৌসুমী ফল-সবজির উপর ভিত্তি করে তৈরি হয় সাত্ত্বিক খাবার।
[আরও পড়ুন: চেনা-অচেনা ৪০ রকমের আমের সম্ভার নিয়ে কলকাতায় শুরু হচ্ছে উৎসব, জেনে নিন দিনক্ষণ]
আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, এই সাত্ত্বিক খাবারই রাতে খাওয়া উচিত যাতে শরীর ঠান্ডা থাকে এবং পর্যাপ্ত পুষ্টিও পাওয়া যায়। এর জন্য কয়েকটি পদের উল্লেখ করেছেন ডা. রেখা রাধামণি। যার মধ্যে রয়েছে –
সবজির স্যুপ (Vegetable soup): অল্পেতেই পেট ভরিয়ে দেয় এবং খুব ভালভাবে হজম হয়। বলা হয়, এই ধরনের খাবার খেলে ঘুম খুব ভাল হয়।
রোস্ট করা সবজি (Roasted veggies): খুব অল্প তেল ব্যবহার করে বা তেল একেবারে ব্যবহার না করেও এই পদ তৈরি করা যায়। স্বাদের জন্য একটি মশলা দিতেই পারেন তাতে কোনও অসুবিধা হবে না।

ডাল ও সবুজ চাটনি (Lentil soup and green chutney): এই খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। কোনও ফ্যাট সেভাবে থাকে না বলেই চলে।
বার্লির স্যুপ (Barley soup): যাঁরা ওজন কমাতে চান তাঁদের জন্য খুবই উপকারী এই খাবার। বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে।
এছাড়া রাতে খিচুড়ি খাওয়া যেতে পারে। তবে পেট একটু খালি রেখেই খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: চরম গরমে নতুন স্বাদের খাবার বানাতে চান? রইল লিচু দিয়ে তৈরি ২ রেসিপি]
সর্বশেষ খবর
-
‘কারও নামে বদনাম করিনি’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই নেতাজি নিয়ে সুরবদল অনন্ত মহারাজের
-
ইউক্রেনের ব্যাঙ্কের সঙ্গে বিবাদ! যুদ্ধের মাঝে রাশিয়ায় বড় দায়িত্বে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি
-
‘সময় ঠিক করুন, সব প্রশ্নের জবাব দেব’, স্পিকারকে চিঠি দিয়ে বিরোধীদের পালটা চাপ শাহের
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!