সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষা মানেই ইলিশের মরসুম। আর হেঁশেল থেকে আসা ইলিশের গন্ধে ম-ম করা বাড়ি। ভাজা থেকে ভাপা, পাতুরি, ঝোল … ইলিশের হরেক পদ একেক দিন ঠাঁই পায় পাতে। এপার-ওপার তরজা ভুলে পদ্মার ইলিশে কবজি ডোবান খাদ্যরসিকরা। মরশুমে দামও কম। কিন্তু প্রতিবার একই রেসিপি খেয়ে একঘেয়েমি ধরে গেলে এবার রন্ধন-রসিকদের জন্য রইল নতুন পদ- ‘আম-কাসুন্দি ইলিশে’র রেসিপি।
প্রথমেই জেনে নিন উপকরণ: ইলিশ মাছ, সাদা সরষে বাটা, কালো সরষে বাটা, সরষের তেল, কাঁচা আম বাটা, কালো জিরে, শুকনো লঙ্কা, নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা।
এবার বলি কীভাবে বানাবেন?
১) মাছগুলো প্রথমে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রাখুন। তেল গরম করে হালকা ভেজে নিন।
২) সেই তেলেই এবার কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কাঁচা আম বাটা দিন। নুন, হলুদ, চিনি দিয়ে কষান। তেল ছাড়লে ১ কাপ জল দিন।
৩) এবার দু’রকম সরষে বাটা দিয়ে ফুটতে দিন। তাতে চেরা কাঁচা লঙ্কা দিন। ফুটে হালকা জল কমলে তাতে ইলিশ মাছের পিসগুলো দিয়ে ঢেকে দিন। আঁচ কম রাখুন। নামানোর আগে কাঁচা সরষের তেল ছড়িয়ে দিয়ে ফের ঢাকনা বন্ধু রাখুন। ব্যস, তৈরি আম-কাসুন্দি ইলিশ। গরম ভাতের সঙ্গে দিব্যি জমে যাবে বর্ষার মধ্যাহ্নভোজ।
সর্বশেষ খবর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা
-
বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল! চমক দিতে নতুন মুখে ভরসা?