ইন্টারনেট ঘাঁটলেই জুটে যায় কুকিজ বানানোর হরেক রকম মজাদার রেসিপি। তৈরির পদ্ধতিতে ফারাক থাকলেও একটা বিষয় সবের ক্ষেত্রেই এক— তা হল কুকিজ বানাতে ওভেনের প্রয়োজন। সাধারণ গৃহস্থবাড়ি মাত্রেই যে ওভেন থাকবে, তেমন নয়। কিন্তু তা বলে কি কুকিজ খাওয়ার ইচ্ছে হতে পারে না? আজ রইল ওভেন ছাড়াই কুকিজ তৈরির এক অভিনব রেসিপি (Cookies Recipe Without Oven)। স্বাদ-গন্ধে ওভেনে তৈরি কুকিজের ক্ষেত্রে সামান্যতম তফাৎও মালুম পড়বে না।
আরও পড়ুন:

কুকিজ তৈরির উপকরণ
• ১ কাপ ময়দা
• অর্ধেক কাপ মাখন
• অর্ধেক কাপ গুঁড়ো চিনি
• অর্ধেক চা-চামচ বেকিং পাউডার
• কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স
• পছন্দমতো চকলেট চিপস বা ড্রাই ফ্রুটস
কীভাবে তৈরি করবেন?
১ নং ধাপ: পাত্রে মাখন ও গুঁড়ো চিনি নিয়ে একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিন। মিশ্রণটি হালকা ও তুলোর মতো নরম হয়ে এলে বুঝবেন ঠিকভাবে মিশেছে।
২ নং ধাপ: এতে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন।
৩ নং ধাপ: আলাদা পাত্রে ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে ছেঁকে নিয়ে, তারপর ধীরে ধীরে মাখন-চিনির মিশ্রণে তা মেশান। পরিষ্কার হাত দিয়ে মেখে নরম ডো তৈরি করুন। চাইলে এই সময় চকলেট চিপস বা ড্রাই ফ্রুট মিশিয়ে নিতে পারেন।
৪ নং ধাপ: ডো থেকে ছোট ছোট লেচি কাটুন, প্রথমে গোল করে নিয়ে, তারপর চ্যাপ্টা কুকিজের আকার দিন। সেগুলিকে একটি স্টিলের প্লেট বা ছোট বেকিং ট্রেতে বাটার পেপার বিছিয়ে তার উপর সাজিয়ে নিন।

৫ নং ধাপ: এবারের কাজ বেশ কঠিন। একটি ভারী প্যান, কুকার বা ডেকচিতে প্রথমে প্রায় ১–১.৫ কাপ লবণ ছড়িয়ে দিন। লবণের উপর একটি ছোট স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ১০ মিনিট কম-মাঝারি আঁচে প্রিহিট করুন।
৬ নং ধাপ: প্যান প্রিহিট হয়ে গেলে সাবধানে ঢাকনা খুলে স্ট্যান্ডের উপর কুকিজ-সহ প্লেটটি বসিয়ে দিন। আবার ঢাকনা দিয়ে কম আঁচে প্রায় ১৫–২৫ মিনিট রেখে দিন। রান্নার সময় বারবার ঢাকনা খুলবেন না, কারণ এতে ভেতরের তাপ বেরিয়ে যায় এবং কুকিজ বেক হতে সময় বেশি লাগে।
৭ নং ধাপ: কুকিজ তৈরি হয়ে গেলে প্যান থেকে বের করে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। ঠান্ডা হওয়ার পরই কুকিজ আরও মুচমুচে হয়ে উঠবে।
মনে রাখবেন, বেশি আঁচে বাইরের অংশ দ্রুত পুড়ে যেতে পারে, অথচ ভিতরের অংশ কাঁচা থেকে যেতে পারে। ধৈর্য ধরে কম আঁচে বেক করলে ওভেন ছাড়াই তৈরি হবে সুস্বাদু, মুচমুচে ঘরোয়া কুকিজ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভাদ্রে ধন্য মথুরার কারাগার, দেবকীর কোল আলো করে কীভাবে ধরায় এলেন শ্রীকৃষ্ণ?
-
জগন্নাথের পায়ে ফুল পড়তেই উধাও, পোশাকেও ছেদ! ‘ভিলেনে’র খোঁজে পুরীর মন্দিরে হুলস্থুল
-
বিদায় ‘জাদুকর’ মেসি, তবু অবশিষ্ট কিছু কি এখনও!
-
আমেরিকার বিরুদ্ধে ‘ছায়াযুদ্ধ’ পুতিনের! ইরানকে গোপনে কীভাবে সাহায্য রাশিয়ার?
-
‘জহর প্রথা কাপুরুষতা’ বলেই বিতর্কে স্বরা ভাস্কর, সাফাই গেয়েও কর্নি সেনার হুমকির মুখে অভিনেত্রী!