শুরু ফুটবলের বিশ্বযুদ্ধ৷ শুধু খেলা দেখলেই তো হবে না৷ সঙ্গে সঙ্গে পেটপুজোও সারতে হবে৷ টেলিভিশনের পাশাপাশি খাবারের পাতেও যদি বিশ্বকাপের ফ্লেভার মেলে তাহলে তো আর কথাই নেই! উইকএন্ড-এর আগেই তেমন রেসিপি দিলেন সুস্মিতা মিত্র৷
আর্জেন্টেনিয়ান এমপানাডাস
উপকরণ-
- ময়দা ৩ কাপ
- ডিমের কুসুম ১টা
- ১/২ মাখন
- ১/২ গরম দুধ
পুরের জন্য-
- সেদ্ধ ল্যাম্ব কিমা ১ কাপ
- সেদ্ধ ডিম ২ টো
- পেঁয়াজ কুচি ১ টা মাঝারি
- নুন স্বাদ মত
- গোলমরিচ গুঁড়ো ১ চামচ
- মাখন ১ চামচ
- ভাজার জন্য সাদা তেল

পদ্ধতি-
একটি পাত্রে ময়দা, ডিমের কুসুম, মাখন, গরম দুধ নিয়ে শক্ত করে মেখে রাখুন। ননস্টিক প্যানে মাখন দিয়ে সেদ্ধ ল্যাম্ব কিমা, পেঁয়াজ কুচি, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রেখে ম্যাশ করা সেদ্ধ ডিম দিয়ে অল্প নেড়েচেড়ে নামান। ময়দা লেচি কেটে ছোট ছোট লুচির মতো বেলে মাঝে পুর ভরে এমপানাডাস গুলো বানিয়ে ফেলুন। ডুবো তেলে ভেজে তুলুন।
[মাছ-ভাতকে এবার বিশ্বের বাজারে তুলে ধরছে রাজ্য সরকার]
গ্যাজপাচো স্যুপ (স্পে ন)
উপকরণ-
- পাকা টমেটো ৪
- পেঁপে ১ টা
- শশা ১ টা
- রসুন ২ কোয়া
- পেঁয়াজ ২ টো মাঝারি
- হোয়াইট ওয়াইন ভিনিগার ২ চামচ
- রেড বেলপেপার ১ টা
- নুন স্বাদ মত, অলিভ অয়েল ২ চামচ
- বরফকুচি আন্দাজমতো
- ফ্রেঞ্চ ব্রেড ১ টি

পদ্ধতি-
পাউরুটি জলে ভিজিয়ে চটকে রাখুন। শশা, পেঁয়াজ, রেড বেলপেপার, টমেটো কুচি করে ফুড প্রসেসারে দিন। একে একে রসুন, অলিভ অয়েল, নুন, চটকে রাখা পাউরুটি, বরফ, হোয়াইট ওয়াইন ভিনিগার দিয়ে ব্লেন্ড করুন যতক্ষণ না ক্রিমি টেক্সচার আসছে। হয়ে গেলে পছন্দমতো পাত্রে ঢেলে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা।
[খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে আপনার রান্নাঘরের তোয়ালে!]
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার