সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহর জুড়ে উৎসবের মরশুম। উত্তুরে হাওয়ায় মতো ফুরফুরে মেজাজে শহরবাসী। বর্ষবরণের আনন্দে মেতেছেন প্রায় সকলে। আর শীতকাল মানেই তো ভোজনরসিকদের আদর্শ সময়। জয়নগরের মোয়া, নলেন গুড়ের রসগোল্লা, পিঠেপুলি, চটকদার খাবারে ভরে ওঠে দোকানগুলি। আরও একবার খাদ্যপ্রেমীদের মনবাসনা পূর্ণ করতে জিভে জল আনা বিপুল খাবারের সম্ভার নিয়ে শুরু হল বেহালা ক্লাবের ‘পেটপুজো’ মেলা। যার ডিজিটাল পার্টনার সংবাদ প্রতিদিন ডিজিটাল।

এক ছাতার তলায় সপ্তমবারের এই পেটপুজো মেলা হচ্ছে হরিসভা ময়দানে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামী ২৯ তারিখ পর্যন্ত। বিকেল ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত বসছে আসর। মোট ৪০টি স্টল রয়েছে এই মেলায়। কী আছে এই মেলায়? বলুন কী নেই? মকটেল থেকে স্ন্যাকস, বিভিন্ন ফ্রাইয়েড আইটেম থেকে শুরু করে পিৎজা, মোমো বাদ নেই কিছুই।

যাঁদের একটু ভারী খাবারের দিকে ঝোঁক, নিরাশ হবেন না তাঁরাও। থাকছে বিরিয়ানি, মুখে জল আনা কাবাবও। খাদ্যমেলা আয়োজন, তাও আবার শীতকালে, একটু মিষ্টিমুখ না করে কি ছাড়া যায়? মেলায় রয়েছে পিঠেপুলি থেকে হরেক রকমের মিষ্টি। আর শীত এলেই যে মিষ্টির খোঁজে থাকে বাঙালি, রয়েছে সেই জয়নগরের মোয়াও। এমনকী থাকছে বিভিন্ন রকম পানের সম্ভারও।

এমন সুযোগ পেয়ে অপেক্ষা করেনি রসেবশে বাঙালি। প্রতিদিনই ভিড় উপচে পড়ছে এই মেলায়। তাহলে আর দেরি কেন? মেলায় উপভোগ করে নিন কেএফসি, ওয়াও মোমো, পিৎজা হাট, গো লেবানিজ, চকোম্যাড, শাবিরস হোটেলের মতো সংস্থার জিভে জল নিয়ে আসা আইটেম।
সর্বশেষ খবর
-
হবু সন্তানের ‘অদ্ভুত’ নাম রেখেছেন শোভন, নিজেই অবাক অন্তঃসত্ত্বা সোহিনী!
-
উপস্থিতির হার নিয়ে উত্তপ্ত সুরেন্দ্রনাথ ল কলেজ, রাতভর ঘেরাও ভাইস প্রিন্সিপাল, নেই আলো-জল
-
‘ভালো চা খাইয়েছে, কোনও দাবি মানা হয়নি’, কেন্দ্রের বিরুদ্ধে ফের আন্দোলনে হুঁশিয়ারি ওয়াংচুকের
-
‘আমরাই গরমিল খুঁজে বার করেছি’, বয়স বিতর্কে বিধায়কের মন্তব্যের পালটা সৌরভের
-
তিনদিনের ভারত সফরে দিল্লিতে পুতিন, ব্রিকসের আগে শুক্রেই মোদির সঙ্গে বৈঠক, বড় বার্তার অপেক্ষায় বিশ্ব