Lung Cancer Injection

ফুসফুস ক্যানসার চিকিৎসায় নয়া দিগন্ত, ৭ মিনিটেই শেষ থেরাপি

এবার মাত্র সাত মিনিটেই হবে ফুসফুসের ক্যানসার চিকিৎসা। দেশে চালু হল নতুন একটি ইমিউনোথেরাপি ইনজেকশন, যা কাজ করে মাত্র সাত মিনিটে। ফুসফুসের ক্যানসার চিকিৎসায় এভাবেই নতুন দিগন্ত আনল রশে ফার্মা ইন্ডিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৬, ১৭:১৭

options
link
ফুসফুস ক্যানসার চিকিৎসায় নয়া দিগন্ত, ৭ মিনিটেই শেষ থেরাপি
এই সাত মিনিটের ক্যানসার 'শট' তথা ইঞ্জেকশন তথা ওষুধের নাম 'টেসেনট্রিক'। ছবি: সংগৃহীত

এবার মাত্র সাত মিনিটেই হবে ফুসফুসের ক্যানসার চিকিৎসা। দেশে চালু হল নতুন একটি ইমিউনোথেরাপি ইনজেকশন, যা কাজ করে মাত্র সাত মিনিটে। ফুসফুসের ক্যানসার চিকিৎসায় এভাবেই নতুন দিগন্ত আনল রশে ফার্মা ইন্ডিয়া। প্রাচীন চিকিৎসা পদ্ধতির মতো সময়সাপেক্ষ মোটেও নয়। এই ইঞ্জেকশন থেরাপি অনেক দ্রুত এবং সহজে কাজ করে। চামড়ার তলায় এই ইঞ্জেকশন প্রয়োগ করতে হয় এবং যাঁরা ‘নন-স্মল সেল লাং ক্যানসার’
(এনএসসিএলসি) রোগে আক্রান্ত, তাঁদের ক্ষেত্রে এটি প্রয়োগযোগ্য। এই সাত মিনিটের ক্যানসার ‘শট’ তথা ইঞ্জেকশন তথা ওষুধের নাম ‘টেসেনট্রিক’ (Tecentriq)। এর প্রতিটি ডোজের দাম ৩.৭ লক্ষ টাকা।

Advertisement
Lung cancer treatment gets faster with a new 7-minute injection,
ফাইল ছবি

রোগীদের সাধারণত চিকিৎসায় ছ’টি ডোজের প্রয়োজন হয়। ইঞ্জেকশনটির উচ্চমূল্য নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিশেষজ্ঞরা এটা জানাতে ভোলেননি যে, এই নতুন চিকিৎসায় রোগীদের ভোগান্তি যেমন কমবে, তেমনই চিকিৎসাও হবে দ্রুত। বিশেষ করে বয়স্ক রোগীরা এবং প্রত্যন্ত অঞ্চল থেকে যাঁদের ক্যানসারের চিকিৎসা করতে হাসপাতালে ছুটে আসতে হয়, তাঁরা এই পদ্ধতির প্রয়োগে অনেক বেশি সুবিধা পাবেন বলেই দাবি করা হচ্ছে। ক্যানসার চিকিৎসার প্রথাগত যে পদ্ধতি, কেমোথেরাপি, তার সঙ্গে নতুন এই চিকিৎসা পদ্ধতির কিছুটা তফাত আছে।

Advertisement
Lung cancer treatment gets faster with a new 7-minute immunotherapy injection
ফাইল ছবি

কেমোথেরাপিতে, ওষুধ সরাসরি দেহের ক্যানসার কোষকে আক্রমণ করে। কিন্তু তার প্রভাবে পাশের নীরোগ, স্বাস্থ্যবান কোষগুলিরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়ে যায়। এক্ষেত্রে তা হবে না। তাছাড়াও কেমোথেরাপিতে অধিকাংশ ক্ষেত্রে রোগীদের প্রচুর পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার হতে হয়। কিন্তু এক্ষেত্রে তারও সম্ভাবনা নেই। তাৎপর্যপূর্ণভাবে, বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে ক্যানসার চিকিৎসায় ইমিউনোথেরাপি শিরায় (আইভি) ইনফিউশনের মাধ্যমে দিতে হয়, যার জন্য হাসপাতালে রোগীকে অনেকক্ষণ থাকতে হয়। কিন্তু ‘টেসেনট্রিক’-এর ক্ষেত্রে তা হবে না। কারণ এই ইঞ্জেকশনটি সরাসরি ত্বকের নিচে প্রয়োগ করতে হয়। এবং গোটা প্রক্রিয়া শেষ হতে সময় লাগে মাত্র সাত মিনিট।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.