Desun Hospital

পূর্ব ভারতে হৃদরোগ চিকিৎসায় নতুন ইতিহাস, ডিসানে প্রথম রোবটিক হার্ট বাইপাস

এই সাফল্যের মাধ্যমে রোবটিক হার্ট বাইপাস পরিষেবা দেওয়া দেশের নির্বাচিত হাসপাতালগুলির তালিকায় জায়গা করে নিল ডিসান হসপিটাল। একই সঙ্গে পূর্ব ভারতে অত্যাধুনিক হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রেও এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৮:১৩

options
link
পূর্ব ভারতে হৃদরোগ চিকিৎসায় নতুন ইতিহাস, ডিসানে প্রথম রোবটিক হার্ট বাইপাস
সুস্থ হয়ে ওঠা রোগীর সঙ্গে দুই চিকিৎসক। ছবি: নিজস্ব

হৃদরোগের চিকিৎসায় প্রযুক্তির ব্যবহার ক্রমশ নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। সেই পথেই আরও এক বড় পদক্ষেপ কলকাতার ডিসান হসপিটালের (Desun Hospital)। প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন হল রোবটিক-সহায়তায় করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং (সিএবিজি)।

Advertisement

অস্ত্রোপচারের পর রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এই সাফল্যের মাধ্যমে রোবটিক হার্ট বাইপাস পরিষেবা দেওয়া দেশের নির্বাচিত হাসপাতালগুলির তালিকায় জায়গা করে নিল ডিসান হসপিটাল। একই সঙ্গে পূর্ব ভারতে অত্যাধুনিক হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রেও এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisement

এই সফল অস্ত্রোপচারের রোগী ছিলেন বিহারের গয়ার বাসিন্দা আহমদ কামাল। গত ১২ জুলাই তিনি ডিসান হসপিটালে ভর্তি হন। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও শারীরিক অবস্থা স্থিতিশীল করার পর ১৯ জুলাই সিনিয়র কনসালট্যান্ট কার্ডিওথোরাসিক ও ভাসকুলার সার্জন ডা. সৌম্যজিৎ ঘোষের নেতৃত্বে তাঁর রোবটিক হার্ট বাইপাস সার্জারি করা হয়। অস্ত্রোপচারের পর কোনও জটিলতা দেখা দেয়নি। দ্রুত সুস্থ হয়ে ওঠায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়।

Advertisement

প্রচলিত হার্ট বাইপাস সার্জারিতে সাধারণত স্টারনাম (বুকের মাঝের হাড়) কেটে হৃদযন্ত্রে পৌঁছতে হয়। কিন্তু রোবটিক পদ্ধতিতে স্টারনাম কাটার প্রয়োজন হয় না। বুকের কয়েকটি ছোট ছিদ্র দিয়েই অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব। অত্যাধুনিক রোবটিক যন্ত্রের সাহায্যে সার্জনরা ত্রিমাত্রিক (থ্রি ডি) উচ্চ-রেজোলিউশনের দৃশ্য দেখতে পান এবং অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁতভাবে অস্ত্রোপচার করতে পারেন। এতে শরীরে অস্ত্রোপচারের আঘাতও অনেকটাই কম।

Desun Hospital performs East India's first robotic heart bypass surgery,
সফল অস্ত্রোপচারের কান্ডারিরা। ছবি: নিজস্ব

চিকিৎসকদের মতে, সব রোগীর জন্য এই পদ্ধতি উপযুক্ত নয়। তবে যাঁরা এই অস্ত্রোপচারের জন্য উপযুক্ত, তাঁদের ক্ষেত্রে এর একাধিক সুবিধা রয়েছে। অস্ত্রোপচারের পর ব্যথা তুলনামূলক কম হয়, রক্তক্ষরণ কম হয়, সংক্রমণের ঝুঁকি হ্রাস পায়, আইসিইউ ও হাসপাতালে কম সময় থাকতে হয় এবং রোগীরা দ্রুত হাঁটাচলা ও স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরতে পারেন। পাশাপাশি অস্ত্রোপচারের দাগও অনেক ছোট হওয়ায় রোগীর শারীরিক ও মানসিক স্বস্তিও বাড়ে।

ডিসান হসপিটালের রোবটিক সার্জারি এখন আর শুধু হৃদরোগের মধ্যেই সীমাবদ্ধ নয়। ক্যানসার, ইউরোলজি, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জারি, স্ত্রীরোগ-সহ একাধিক বিভাগে নিয়মিত এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এই পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজ্ঞ সার্জন, অ্যানাস্থেসিয়োলজিস্ট, ইনটেনসিভিস্ট, পারফিউশনিস্ট এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নার্সিং টিম, যাঁরা সমন্বিতভাবে জটিল অস্ত্রোপচার পরিচালনা করছেন।

গত এক বছরে ডিসান হসপিটালে রোবটিক প্রযুক্তির মাধ্যমে প্রোস্টেট, কিডনি, মূত্রথলি, বৃহদান্ত্র, পরিপাকতন্ত্র এবং বিভিন্ন ধরনের ক্যানসারের একাধিক জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। সম্প্রতি এক পোস্টমেনোপজাল মহিলার ডিম্বাশয়ের জটিল টিউমার ও পিত্তথলির পাথরের অস্ত্রোপচার একই সঙ্গে রোবোটিক পদ্ধতিতে সম্পন্ন হয়। দুটি আলাদা অস্ত্রোপচার একসঙ্গে করায় রোগীর শরীরে অস্ত্রোপচারের ধকল যেমন কমেছে, তেমনই সুস্থ হতেও কম সময় লেগেছে।

সম্প্রতি আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিষেবার স্বীকৃতি জেসিআই অর্জন করেছে ডিসান হসপিটাল। হসপিটাল কর্তৃপক্ষের দাবি, অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ চিকিৎসক দল এবং স্বল্প আঘাতের সার্জারির মাধ্যমে পূর্ব ভারতে রোগীদের বিশ্বমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। রোবটিক হার্ট বাইপাসের এই সাফল্য সেই লক্ষ্যপূরণের দিকেই আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.