সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পর্ক তো কত ধরনের হয়৷ কিন্তু সম্পর্কের রকমফেরে শরীরে ভালো-মন্দও কি নির্ভর করে? গবেষকরা জানাচ্ছেন, কী ধরনের সম্পর্কে কোনও মানুষ আছে, তার উপরই নির্ভর করে মানুষের শরীরের অবস্থা৷

সম্প্রতি বাফেলো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় জানা গিয়েছে, সুসম্পর্ক ব্যক্তির সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ৷ অন্যদিকে, যে সকল সম্পর্কে অশান্তি এবং সমস্যা বেশি, সেই সম্পর্কগুলি ব্যক্তিজীবনে বেশ খারাপ প্রভাব ফেলে, যা অসুস্থতা পর্যন্ত ডেকে আনে৷

গবেষক অ্যাশলে বার জানিয়েছেন, বর্তমান সময়ে খারাপ সম্পর্ক মানুষের অসুস্থতার অন্যতম প্রধান কারণ৷ নতুন প্রজন্ম একাকীত্বে ভোগে৷ মনের মানুষকে খুঁজে পাওয়ার চেষ্টায় তাঁরা এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে যান খুব দ্রুত৷ কম সময়ের জন্য তৈরি এই সম্পর্কগুলি যে বিশেষ সুখের হয়, তেমন নয়৷ সম্পর্কের টানাপোড়েন এবং দৈনিক অশান্তি আজকের প্রজন্মের জীবনে টেনশন ডেকে আনে৷ অতিরিক্ত টেনশনের ফলে মাইগ্রেন, রক্তচাপ বেড়ে যাওয়ার মতো সমস্যাগুলি তৈরি হয়৷
এই সমস্যার সমাধান কী?
গবেষকরা বলছেন, জীবনকে একটু সহজভাবে নিতে হবে আজকের প্রজন্মকে৷ সম্পর্কের ভাল মুহূর্তগুলিকে বেশি করে উপভোগ করতে হবে৷ ভালবাসতে হবে৷ আশাহত হলে চলবে না৷ তবেই সুস্থ প্রেম এবং সুস্বাস্থ্য বজায় রাখতে পারবে আজকের প্রজন্ম৷
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের