Raw Chicken Washing

রান্নার আগে মাংস ধোয়ার অভ্যাসই ডেকে আনছে ভয়ংকর সংক্রমণ! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কীভাবে ছড়ায় বিপজ্জনক জীবাণু? নিরাপদে কীভাবে মাংস ধোবেন? খাদ্য নিরাপত্তা মানে শুধু চোখে পরিষ্কার দেখা নয়, বরং অদৃশ্য জীবাণুর ঝুঁকিও বোঝা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৭:০৯

options
link
রান্নার আগে মাংস ধোয়ার অভ্যাসই ডেকে আনছে ভয়ংকর সংক্রমণ! সতর্ক করলেন বিশেষজ্ঞরা
মাংস ধোয়ার সময় ছড়ায় সংক্রমণ! ছবি: প্রতীকী

বাজার থেকে কিনে আনার পর, রান্নার আগে কাঁচা মাংস ধোয়া স্বাভাবিক। কিন্তু খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাসই ডেকে আনতে পারে বড় বিপদ। কারণ মুরগির মাংস  ধোয়ার সময় অদৃশ্য জীবাণু ছড়িয়ে পড়তে পারে পুরো রান্নাঘরে!

Advertisement

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এবং ইউএসডিএ ফুড সেফটি অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসের মতো আন্তর্জাতিক সংস্থাগুলিও সতর্ক করেছে, মুরগির মাংস ধোয়া নিরাপদ নয়, বরং এ থেকে সালমোনেলা ও ক্যাম্পিলোব্যাক্টারের মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
raw chicken washing salmonella contamination expert warning
মাংস ধোয়াতেও সংক্রমণের ভয়! ছবি: সংগৃহীত

কীভাবে ছড়ায় বিপজ্জনক জীবাণু?
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, চলমান জলের নিচে মুরগির মাংস ধুলে জলের ক্ষুদ্র ফোঁটার সঙ্গে জীবাণু চারদিকে ছড়িয়ে যায়। কাঁচা মুরগিতে থাকা ব্যাকটেরিয়া সিঙ্ক, ছুরি, কাটিং বোর্ড, এমনকী রান্নাঘরের আশপাশের খাবারেও পৌঁছে যেতে পারে। গবেষণা বলছে, এই দূষিত জলের ফোঁটা প্রায় এক মিটার পর্যন্ত ছড়িয়ে পড়তে সক্ষম। ফলে অজান্তেই রান্নাঘরে তৈরি হয় ‘ক্রস-কন্টামিনেশন’, যা খাদ্যবাহিত অসুস্থতার অন্যতম বড় কারণ।

Advertisement

পরিষ্কার তো করতেই হবেই
দোকান থেকে কেনার পর মুরগিতে রক্ত, পালক বা ময়লা লেগে থাকতে পারে। ফলে ধোয়া ছাড়া উপায় নেই। বিশেষজ্ঞরাও বলছেন, দৃশ্যমান ময়লা থাকলে পরিষ্কার করা যেতে পারে, তবে সেটি করতে হবে সঠিক উপায়ে। ট্যাপের নিচে ধোয়ার বদলে একটি বড় বাটিতে জল নিয়ে ধীরে ধীরে পরিষ্কার করতে হবে, যাতে জল ছিটকে না পড়ে। প্রয়োজনে গ্লাভস ব্যবহার করুন এবং পরে পুরো রান্নাঘর জীবাণুমুক্ত করতে হবে।

raw chicken washing salmonella contamination expert warning
জল ছিটকেই যত বিপদ! ছবি: সংগৃহীত

নিরাপদে পরিষ্কার করতে যা করবেন

  • কলের জলে ধোয়ার বদলে বড় পাত্রে জল ব্যবহার করুন
  • জল ছিটকে পড়ে এমনভাবে মুরগির মাংস ধোবেন না
  • হাতে গ্লাভস ব্যবহার করুন
  • ব্যবহারের পর সিঙ্ক, ছুরি, কাটিং বোর্ড ও রান্নাঘরের কল জীবাণুমুক্ত করুন
  • কাঁচা মুরগি ধরার পর অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুয়ে নিন

রান্নাটাও গুরুত্বপূর্ণ
বিশেষজ্ঞদের মতে, শুধু ধোয়া নয়, সঠিকভাবে রান্নাই মুরগিকে নিরাপদ করে তোলে। কাঁচা মুরগিতে থাকা সালমোনেলা বা অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে মাংসের ভেতরে তাপমাত্রা অন্তত ৭৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো জরুরি। বিশেষ করে বড় টুকরো বা পুরো মুরগি রান্নার সময় ফুড থার্মোমিটার ব্যবহার করলে আরও নিশ্চিত হওয়া যায় যে খাবারটি নিরাপদ হয়েছে।

raw chicken washing salmonella contamination expert warning
পাত্রে জল ভরে মাংস ধোয়াই নিরাপদ। ছবি: সংগৃহীত

অভ্যাস নয়, জানুন বিজ্ঞানের কথা
অনেকের কাছেই মুরগি মাংস ধোয়া পরিচ্ছন্নতার অংশ। কিন্তু বাস্তবে এটি উলটে স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে। বিশেষজ্ঞদের মতে, খাদ্য নিরাপত্তা মানে শুধু চোখে পরিষ্কার দেখা নয়, বরং অদৃশ্য জীবাণুর ঝুঁকিও বোঝা। সঠিকভাবে রান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপদ খাদ্যাভ্যাসই পারে আপনাকে ও আপনার পরিবারকে খাদ্যবাহিত সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.