সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকেরই ধারণা পেডিকিওর করলে নখের যত্ন নেওয়া হয়৷ রাস্তা-ঘাটে ঘোরাঘুরির ফলে নখের মধ্যে যে ময়লা জমা হয়ে থাকে, তা ভালভাবে পরিষ্কার করতে মাসের শেষে বিউটি পার্লারে পৌঁছে যান অনেক মহিলা ও পুরুষ৷ কিন্তু জেনে রাখা ভাল, এই পেডিকিওর আপনার নখের ভাল নয়, বরং ক্ষতিই করে৷ এর থেকে কিন্তু নখকুনিও হতে পারে৷ তাই এখনই সাবধান হয়ে যান! ঠিক পদ্ধতিতে জেনে শুনে নখের যত্ন নিন৷
নখ হলুদ হয়ে যাওয়ার সমস্যা অনেকেরই থাকে৷ চলতি কথায় যাতে বলে নখকুনি৷ হাতের নখের থেকেও পায়ের নখে এই সমস্যা বেশি দেখা যায়৷ কারণ পায়ের নখকে অনেক বেশি ধুলো, মাটি, ঘাম, জল সহ্য করতে হয়৷ যার ফলে ছত্রাক বাসা বাঁধে৷ খালি পায়ে সুইমিং পুলের জলে বেশি স্নান করলেও এই রোগ হতে পারে৷ অনেকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে খারাপ হয়ে যাওয়া নখের জন্য স্পোরানক্স বা ল্যামিসির মতো মলম ব্যবহার করে থাকেন৷ যদিও তা বেশ খরচ সাপেক্ষ৷ তাহলে কীভাবে নিজের নখের যত্ন নেবেন? কীভাবেই বা নখের হলুদ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন? এই প্রতিবেদনে রইল কিছু সহজ উপায়৷

১. ভিক্স ভ্যাপো রাব – মাথা ধরলে এই বামটি অনেকবারই হয়তো ব্যবহার করেছেন৷ খারাপ নখকে সুস্থ করে তুলতেও এটি বেশ পারদর্শী৷ সমীক্ষা করে দেখা গিয়েছে, ৮৩ শতাংশ মানুষ, যাঁরা প্রতিদিন অন্তত একবার হলুদ হয়ে যাওয়া নখে এটি লাগান, তাঁরা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন৷

২. ভিনিগার ও লিস্টারিন – লিস্টারিনে মেন্থল থাকে৷ আর ভিনিগারে যে ছত্রাক জমা হতে পারে না, তা সকলেরই জানা৷ তাই এই দু’টির মিশ্রণ রোজ পায়ের নখে ঘণ্টাখানেক লাগিয়ে রাখতে পারলেই উপকৃত হবেন৷

৩. ভুট্টা গুড়ো – ঘরোয়া উপায়ে নখকুনি সারানোর সহজতম পদ্ধতি৷ গ্যাস জ্বালিয়ে ভুট্টার গুড়োকে একটি প্যানে ঢেলে গরম করুন৷ তাতে জল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন৷ ঠান্ডা হলে সেই পেস্ট পায়ের নখে লাগিয়ে নিন৷ সপ্তাহে একবার করলেই ফল পাবেন৷

৪. চা গাছের তেল – চা গাছের থেকে তৈরি হওয়া তেলও ছত্রাক দমনে সাহায্য করে৷ নখে জমে থাকা ছত্রাকের বাসা সরাতে এই তেল বেশ উপকারী৷

৫. ইউরিয়া পেস্ট – ইউরিয়া ছত্রাক মারে৷ তাই ইউরিয়া রয়েছে এমন ক্রিম নখের খারাপ হওয়া অংশে লাগাতে পারেন৷ তার উপর দিয়ে মিরানেলের মতো অ্যান্টি-ফাঙ্গাল কোনও ক্রিম লাগিয়ে পাকে কিছুক্ষণ বিশ্রাম দিন৷ তাতেও কাজ হবে৷ তবে ক্রিম ব্যবহারের আগে চিকিৎসকের সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন৷
সর্বশেষ খবর
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ