সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মানুষ যখন ঘুমের দেশে, তখনও কথা বলে ওঠে কীভাবে ঘুমের ঘোরে পরিচিতজনকে কথা বলতে দেখে অনেকের মনেই এ প্রশ্ন উঠেছে৷ কিন্তু সদুত্তর মেলেনি৷ অনেকেই বলে থাকেন, এ আসলে একটা রোগ৷ কিন্তু সত্যিই কি তাই! কেন ঘুমের মধ্যেও কথা বলেন মানুষ?
চলতি ধারনা স্বপ্ন দেখার কারণেই ঘুমের মধ্যে কথা বলেন মানুষ৷ অনেক সময় তা বিড়বিড় করে৷ কিন্তু কখনও সখনও পরিষ্কার কথোপকথনও শোনা যায়৷ হালকা ঘুম বা গভীর ঘুম- যে কোনও অবস্থাতেই কথা বলে উঠতে পারেন মানুষ৷ তবে জেগে থাকা অবস্থা থেকে ‘নন ব়্যাপিড আই মুভমেন্ট’ বা জেগে থাকা অবস্থা থেকে ‘ব়্যাপিড আই মুভমেন্ট’-এর দিকে যখন মানুষ এগোয়, তখনই ঘুমের মধ্যে কথা বলার প্রবণতা বাড়ে৷
কিন্তু কেন এই ঘুমের বিভিন্ন অবস্থায় কথা বলে ওঠেন মানুষ?
স্রেফ স্বপ্ন দেখার কারণেই এ জিনিস হয় না৷ এর পিছনে থাকে বিভিন্ন কারণ৷ ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের মতে উদ্বেগ, ডিপ্রেশন, ঘুম কম হওয়া ইত্যাদির কারণে এই প্রবণতা দেখা যায়৷ কখনও অ্যালকোহলের প্রভাবও কাজ করতে পারে৷ এছাড়া প্রচণ্ড জ্বরের মতো অসুখ হলেও ঘুমের মধ্যে কথা বলার প্রবণতা দেখা যায়৷ বংশগত কারণেও অনেকে এ কাজ করে থাকেন৷ তবে সবথেকে গুরুত্বপূর্ণ দিকটি হল, ‘নাইট টেরর’ ৷ কোনও কারণে রাত বা ঘুম নিয়ে যদি কারও ফোবিয়া থাকে, তা থেকেও এই প্রবণতা তৈরি হতে পারে৷ সেক্ষেত্রে সঠিক কারণটা খুঁজে পাওয়া জরুরি৷
সাধারণভাবে এ কোনও অসুখ নয়৷ কিন্তু ঘুমের ব্যাঘাত যদি ঘটে তাহলে নানারকম শারীরিক অসুবিধা হতে পারে৷ সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়৷ এছাড়া ফোবিয়া থাকলে মনোবিদের পরামর্শ নিলে মূল সমস্যাটিই সমূলে নির্মূল হবে৷
সর্বশেষ খবর
-
‘থামাবো না, মরুন’, নয়ডায় ‘জতুগৃহ’ বাস থামাতে চেয়ে যাত্রীদের আকুতি শুনে হুমকি চালকের
-
‘মাথায় বন্দুক ঠেকিয়ে টাকা নিতে চাপ, শুনতে চায়নি সিবিআই’, হাই কোর্টে বিস্ফোরক অভয়ার পরিবার
-
নিম্নচাপের বৃষ্টির মাঝে ‘মিনি টর্নেডো’র দাপট ঝাড়গ্রামে! ১০ মিনিটে লন্ডভন্ড একাধিক গ্রাম
-
মানচিত্র থেকে মুছে যাবে গোটা গ্রাম! শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারা বহু পরিবার
-
‘ভোট চুরি থেকে আইন চুরি’, ‘দেশদ্রোহী’ নির্বাচন কমিশনার, সাংবাদিক সম্মেলনে তোপ রাহুলের