Woodlands Hospital

হাঁটু-কোমরের ব্যথায় এবার ভরসা রোবট, কলকাতায় চিকিৎসকদের মেলা বসল উডল্যান্ডসে

জয়েন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তিকে এবার আরও সহজভাবে শহরের চিকিৎসকদের সামনে তুলে ধরল কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৬:২৯

options
link
হাঁটু-কোমরের ব্যথায় এবার ভরসা রোবট, কলকাতায় চিকিৎসকদের মেলা বসল উডল্যান্ডসে
জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে উডল্যান্ডস হাসপাতালের বড় কর্মশালা। নিজস্ব ছবি।

ওষুধে তো কাজ হচ্ছেই না, উলটে ব্যথার চোটে রাতের ঘুম উড়েছে! এমন অবস্থায় চিকিৎসকরা যখন জয়েন্ট রিপ্লেসমেন্ট বা অস্ত্রোপচারের কথা বলেন, তখন বুক দুরুদুরু কাঁপেনি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান সেই ভয় অনেকটাই দূর করে দিয়েছে। নির্ভুল অস্ত্রোপচার আর দ্রুত সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে এখন চিকিৎসকদের অন্যতম বড় হাতিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট। জয়েন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে চিকিৎসা বিজ্ঞানের এই অত্যাধুনিক প্রযুক্তিকেই এবার আরও সহজভাবে শহরের চিকিৎসকদের সামনে তুলে ধরল কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল।

Advertisement

হাঁটু এবং কোমরের জয়েন্ট রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারে রোবটের ব্যবহার নিয়ে সম্প্রতি হাসপাতালে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হল। রোবট-সহায়ক এই যৌথ প্রতিস্থাপন অস্ত্রোপচার শিবিরের মূল আকর্ষণ ছিলেন কেরালার কোঝিকোড়ের মৈত্র হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ ডক্টর সমীর আলি পরাভথ। দেশের এই নামী রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট বিশেষজ্ঞ কলকাতার চিকিৎসকদের সামনে তুলে ধরলেন আধুনিক চিকিৎসার নানা খুঁটিনাটি। অস্ত্রোপচারের সময় রোবটের নিখুঁত পরিকল্পনা কীভাবে রোগীর দ্রুত সুস্থতায় সাহায্য করে, তা বিস্তারিত আলোচনা করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই কর্মশালায় শহরের বহু বিশিষ্ট অস্থি রোগ বিশেষজ্ঞ ও চিকিৎসা কর্মীরা উপস্থিত ছিলেন। লাইভ সার্জারি ওয়ার্কশপের পাশাপাশি একটি বিশেষ ‘কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন’ বা সিএমই সেশনেরও আয়োজন করা হয়েছিল। সেখানে ভারতে রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্টের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হল। উডল্যান্ডস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রূপক বরুয়া জানান, প্রযুক্তির উন্নতির পাশাপাশি এই ধরনের জ্ঞান আদানপ্রদানের কর্মশালা চিকিৎসকদের আরও দক্ষ করে তোলে। যার ফলে রোগীরা আরও নিরাপদ এবং নির্ভুল চিকিৎসা পরিষেবা পাবেন। পূর্ব ভারতের অন্যতম সেরা চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে উডল্যান্ডস এই ধরনের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের চিকিৎসা পদ্ধতিকে প্রতিনিয়ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.