সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানে প্যান্ডেল হপিং। ভিড় ঠেলে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো। ইতিমধ্যে রাস্তায় মানুষের ঢল। বাস, ট্রেন, মেট্রোয় যেন তিলধারণের জায়গা নেই। কিন্তু আপনি কি ভিড়ের মাঝে ব্যতিক্রমী? ভিড় ঠেলে প্রতিমা দর্শন এক্কেবারে না-পসন্দ? তবে অনায়াসে ছুটির কটাদিন বাড়িতেই কাটান। একঘেয়ে যাতে না লাগে তাই অবসরে এভাবে কাটাতে পারেন সময়। আপনার জন্য রইল একগুচ্ছ টিপস।
আপনাকে কি বছরের প্রত্যেক দিন সকাল হতে না হতেই ব্যাগ কাঁধে নিয়ে অফিস ছুটতে হয়? উত্তর হ্যাঁ হলে এই ছুটির দিন কটা নষ্ট করবেন না। বরং একটু বেশি সময় কাটুক বিছানায়। সকালে দেরি করে ঘুম থেকে উঠুন। ভাতঘুমও না হয় চলুক কটাদিন। আর পারলে রাতেও তাড়াতাড়ি ঘুমোতে যান। পুজোর শেষে ঘোরাফেরা করে যখন সবাই ক্লান্ত, তখন দেখবেন এক্কেবারে তরতাজা হয়ে উঠেছেন আপনি।

টিভি দেখতে ভালোবাসেন? তবে ঘুম থেকে ওঠার পর বেশি করে টিভি দেখুন। মন চাইলে বেশ কয়েকটি পছন্দসই সিনেমা ডাউনলোড করে রাখতে পারেন। আর ওয়েব সিরিজই যদি হয় আপনার প্রথম পছন্দ হয় তবে তো আর কথাই নেই। আপনার জন্য রয়েছে একাধিক ডিজিটাল প্ল্যাটফর্ম।
মন চাইলে এই সময় বেশি করে ভাল ভালো বই পড়ুন। সঙ্গে শারদীয়া নানা পত্রিকা তো রয়েছে।

অবশ্যই মনে রাখতে হবে পুজো মানেই কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটানো। তাই পাঁচদিন সমস্ত ব্যস্ততাকে দূরে সরিয়ে রেখে আপনজনদের সময় দিন। মন চাইলে পোষ্যের সঙ্গেও কাটাতে পারেন সময়।

বাড়িতে বন্ধুবান্ধবদের ডেকে নিয়ে পার্টির বন্দোবস্তও করতে পারেন। চুটিয়ে আড্ডা দিলেই দেখবেন আপনার সারা বছর কাজের ক্লান্তি কেটে যাবে খুব সহজেই।

পুজো আর বাঙালি খাওয়াদাওয়া করবে না, তা হতেই পারে না। আপনিও এই ক’দিন না হয় ডায়েট ভুলে যান। বেশি করে ভালোমন্দ খাওয়াদাওয়া করুন। বাড়িতে রান্না করতে না চাইলে জোম্যাটো তো আছেই, চিন্তা কী? অর্ডার দিয়ে বাড়িতে এনে হোক রসনাতৃপ্তি।

সর্বশেষ খবর
-
স্লিপারের টিকিটে এসিতে, বিবস্ত্র হয়ে আরপিএফ-কে ব্লেড চালিয়ে বিতর্কে অন্তরা! অভিনেত্রী বললেন…
-
‘চুপচাপ ব্যাট করো’, টেস্ট জয়ের আগে স্মিথের চোখে চোখ রেখে কথা বাংলাদেশের লিটনের
-
বেনারসি থেকে পাটোলা, শাড়িপ্রেমী হলে আমলারিতে এই ৫ জিআই-ট্যাগ পাওয়া কাপড় থাকবেই!
-
টাটায় ‘গৃহযুদ্ধ’ তুঙ্গে! সরকারি কর্তাদের সঙ্গে চন্দ্রশেখরন ও নোয়েলের পৃথক বৈঠক ঘিরে তুঙ্গে জল্পনা
-
অ্যাকশন থ্রিলার ঘরানার ছবিতে ‘ভজ গোবিন্দ’ রোহন, স্বপ্নপূরণের সুযোগ পেয়েই বললেন…