Holi 2026

মেঝে হোক বা বাথরুমের কল, দোলের জেদি রং তুলতে হাতের কাছে রাখুন এই উপকরণ

বড়দের পায়ে আবির। সঙ্গে মিষ্টি মুখ। দোল পূর্ণিমার চিরাচরিত প্রথা কি বাঙালিরা ভুলতে পারে? সঙ্গে বন্ধুদের সঙ্গে উদোম রং খেলা। গা থেকে রং উঠলেও মেঝে বা কলের গায়ে লেগে থাকা রং সহজে যেতে চায় না। এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয়। তবে বিরক্তি বা দুশ্চিন্তার আদৌ কিছু নেই। দোলের পর ঘরের মেঝে বা বাথরুম পরিষ্কার করতে এই কাজগুলি করুন। রইল সহজ কিছু টিপস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৭:৩৩

options
link
মেঝে হোক বা বাথরুমের কল, দোলের জেদি রং তুলতে হাতের কাছে রাখুন এই উপকরণ
দোলের পর ঘরের মেঝে বা বাথরুম পরিষ্কার করতে এই কাজগুলি করুন।

বড়দের পায়ে আবির। সঙ্গে মিষ্টি মুখ। দোল পূর্ণিমার চিরাচরিত প্রথা কি বাঙালিরা ভুলতে পারে? সঙ্গে বন্ধুদের সঙ্গে উদোম রং খেলা। গা থেকে রং উঠলেও মেঝে বা কলের গায়ে লেগে থাকা রং সহজে যেতে চায় না। এতে ঘরের সৌন্দর্য নষ্ট হয়। তবে বিরক্তি বা দুশ্চিন্তার আদৌ কিছু নেই। দোলের পর ঘরের মেঝে বা বাথরুম পরিষ্কার করতে এই কাজগুলি করবেন।

Advertisement
ফাইল ছবি

১) বাড়ির মেঝে পরিষ্কার করার জন্য ভিনিগার দারুণ কার্যকর। বিশেষ করে টাইলস বা মার্বেলের মেঝের জন্য এটি সেরা। ভিনিগারে স্পঞ্জ ভিজিয়ে মেঝেরে রঙের দাগের উপর ভালো করে চেপে মুছুন। মিনিট পনেরো অপেক্ষা করুন। এরপর একটি ভেজা কাপড় দিয়ে জায়গাটি পরিষ্কার করে ফেলুন। টানা কয়েক দিন এভাবে ঘর মুছলে রঙের দাগ পুরোপুরি উঠে যাবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২) যদি হাতে সময় কম থাকে, তবে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। জল ও বেকিং সোডা সম পরিমাণে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। মেঝের রঙের ওপর এই পেস্টটি মাখিয়ে দিন। কিছুক্ষণ রেখে ব্রাশ দিয়ে ঘষুন। শেষে জল দিয়ে ধুয়ে নিলেই মেঝে আবার আগের মতো চকচকে হয়ে উঠবে। এছাড়া মেঝে মোছার জলে নুন ও এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিয়মিত ঘর মুছলে রং উঠে যায় এবং ঘরও পরিষ্কার থাকে।

Advertisement
ফাইল ছবি

৩) বাথরুমের অবস্থাও দোলের পরে সঙ্গিন হয়। কল ও বেসিনের রং তুলতে ভিনিগার ও বেকিং সোডার পেস্ট ব্যবহার করুন। এই মিশ্রণটি কল ও বেসিনে আধ ঘণ্টা মাখিয়ে রাখুন। এটি রঙের পাশাপাশি জলের দাগও দূর করবে। প্রয়োজনে ব্রাশ দিয়ে একটু ঘষে নিতে পারেন।

৪) বাথরুমের টাইলস পরিষ্কার করতেও বেকিং সোডার পেস্ট খুব কার্যকর। এছাড়াও, জলের সঙ্গে ভিনিগার ও লেবুর রস মিশিয়ে রঙের উপর স্প্রে করুন। তারপর ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন। রঙের দাগ নিমেষে উধাও হয়ে যাবে। বাথরুমের মেঝে চকচকে রাখতে জলের সঙ্গে ভিনিগার ও তরল সাবান মিশিয়ে পরিষ্কার করুন। খুব জেদি দাগ হলে ব্লিচ ব্যবহার করতে পারেন। এতে রঙের পাশাপাশি হলদেটে দাগছোপও পরিষ্কার হয়ে যাবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.