রাখিবন্ধনের (Rakhi Purnima 2026) মেয়াদ তো আর কেবল একদিনের নয়। আজীবন বোনকে রক্ষার অঙ্গীকার নেয় ভাই, তাই ভাইয়ের হাতে বোন রাখি বেঁধে দেয়। হাত থেকে রাখি খুলে ফেলার পরেও তার গুরুত্ব কিছু কমে না। তবে অনেকেই তা সংরক্ষণ করার বদলে একটা সময়ের পর ফেলে দেন। আর এতেই দেখা দেয় সমস্যা। কারণ বাজারচলতি রাখি তৈরিতে সাধারণত প্লাস্টিক জাতীয় উপাদান ব্যবহার হয়, যা ফেলে দেওয়ার পর মাটিতে মেশে না।
আরও পড়ুন:

বর্তমানে অনেকেই পরিবেশের প্রতি যত্নশীল, তাছাড়া মনে করেন, এককালীন ব্যবহারের চাইতে রাখিটি যেন সারাজীবন মনে রাখার মতো বস্তু হতে পারে। তাই দোকান থেকে কেনা চুমকি-পুঁতি-প্লাস্টিকের বদলে বেছে নিতে চান এমন কোনও রাখি, যা একাধারে নজরকাড়া ও পরিবেশবান্ধব হবে।
ভাইয়ের জন্য কোন ধরনের রাখি বাছবেন তবে?
• কাগজ, পাট বা কাঠের তৈরি রাখি এখন ফ্যাশনে ‘ইন’। অনলাইন সাইট থেকে কেনা যেতে পারে, অথবা ইন্টারনেটে উপলব্ধ ভিডিও দেখে বাড়িতেই বানানো শিখে নেওয়া যায় এমন রাখি। কাগজ, পাট বা কাঠের বেসের ওপর পছন্দসই রঙে মনমতো কিছু মোটিফ এঁকে দেওয়া যায়। হাতে তা বাঁধার জন্যও ব্যবহার করা যেতে পারে পাটের দড়ি।

• বানানো যায় অভিনব সুতির রাখি। পিচবোর্ডকে পছন্দসই আকারে কেটে, তার ওপর সুতির কাপড় মুড়িয়ে রাখি তৈরি করা যেতে পারে। জিনিসটি আকর্ষণীয় করতে একরঙা কাপড়ের বদলে বেছে নিন উজ্জ্বল রঙবেরঙা কাপড়ের টুকরো। এমনকী ছোটবেলার কোনও বিশেষ স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা কোনও জামা বা ওড়নার অংশকেও ব্যবহার করা যায় এই কাজে। অথবা একরঙা কাপড়ের উপর এমব্রয়ডারি বা সুতোর কাজ করে, তা পিচবোর্ডের উপর মুড়ে দেওয়া যেতে পারে। সুতোর কাজে বাহারি নকশা কিংবা মজার মোটিফ বানিয়ে নেওয়া এমন কিছু জটিল কাজ হবে না।
• উদ্যোগটিকে আরও বেশি পরিবেশবান্ধব করতে, বানানো যেতে পারে বীজের রাখি। ব্যবহারের পর সেই বীজ বাগানে অথবা বারান্দার টবে বসিয়ে দিলে, তা থেকে ছোট চারাগাছ জন্মাবে। ফলে ভাইবোনের অটুট বন্ধনের অঙ্গীকার কেবল একটিমাত্র দিনেই সীমিত হয়ে থাকবে না। বরং গাছটির মতোই বেড়ে উঠবে সময়ের সঙ্গে।

• টাকা জমিয়ে বানিয়ে আনা যেতে পারে রুপোর রাখি। ভাইয়ের পছন্দের কোনও মোটিফ, স্বস্তিক চিহ্ন, অথবা ভাইয়ের নামের আদ্যক্ষরের আকারে তা বানানো যায়। এই রাখি ফেলে দেওয়ার প্রশ্নই আসছে না, বরং সময়ের সঙ্গে তার মূল্য বেড়ে চলবে। ফলে পরিবেশের পক্ষেও তা ক্ষতিকারক হয় না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাম মন্দিরের প্রসাদের নামে সাধারণ মিষ্টি বিক্রি! আমাজনকে ১ লক্ষ টাকা জরিমানা কেন্দ্রের
-
আশঙ্কার নাম আইপিএল! ‘নিজেকে বদলে ফেলো না’, টেস্টে সফল সুথারকে পরামর্শ প্রাক্তন ক্রিকেটারের
-
বালি মাফিয়ার সঙ্গে যোগ কীর্তি আজাদের? ভাইরাল অডিও নিয়ে সিআইডির দ্বারস্থ ঋতব্রত
-
অনির্দিষ্টকালের জন্য বন্ধ নিউ মার্কেটের ‘অভিশপ্ত’ হোটেল, পুর কমিশনারের নজরে শহরের ১৬টি বরো
-
E20 ইস্যুতেও পিছু হটবে মোদি সরকার? বড়সড় সিদ্ধান্তের পথে কেন্দ্র