মাঝরাতে হুটপাট ঘুম ভেঙে যাচ্ছে, অথচ কিছুতেই কারণ বুঝতে পারছেন না। শারীরিক অস্বস্তি নেই, অর্থাৎ খাওয়ার ভুল কিংবা বদহজম যে এই ঘুম ভেঙে যাওয়ার নেপথ্যের কারণ নয়, তা বুঝতে পারছেন নিজেই। তাহলে কী হয়ে থাকতে পারে? ঘরের ভিতর, বিশেষত খাটের একেবারে কাছে কী কী রাখা হয়েছে, ঘুমের উপরে তার প্রভাব পড়ে, জানাচ্ছে বাস্তু (Vastu Tips) ।
আরও পড়ুন:
মনে করা হয়, বাস্তু মেনে চললে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। বিশেষ করে শোওয়ার ঘরের ক্ষেত্রে তা একান্ত জরুরি। বাস্তু মতে, বিছানার পাশে বা মাথার কাছে বিশেষ কিছু জিনিস রাখলে ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়তে পারে, যা ঘুম ও মানসিক প্রশান্তিকে ব্যাহত করে। এমনটা এড়াতে চাইলে বিছানার থেকে দূরে রাখুন এই জিনিসগুলি।

জুতো বা চটি
রাতে কখনও বাথরুম যেতে হতে পারে, এই ভাবনায় অনেকেই খাটের পাশে বাড়িতে পরার চটিজোড়া ছেড়ে রাখেন। কিন্তু বাস্তু মতে, এগুলির উপস্থিতি ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়াতে পারে বলে। ফলে মন অস্থির হয়, ঘুম ভেঙে যায় যখন তখন।
বই বা ডায়েরি
বালিশের পাশে বই কিংবা ডায়েরি রেখে ঘুমানো উচিত নয় বলে মনে করে বাস্তু শাস্ত্র। বই পড়া হয়ে গেলে তুলে রাখুন নির্দিষ্ট জায়গায়। ঘুমানোর আগে ডায়রি লেখার অভ্যাস থাকলে তা শেষ করে যথাস্থানে রেখে আসুন। বই বা ডায়েরি অপূর্ণ কাজকে বোঝায়, তাই ঘুমের সময় মাথার কাছে রাখলে মনোযোগ ও মানসিক শান্তি ব্যাহত হতে পারে বলে মনে করা হয়।
পার্স বা মানিব্যাগ
বাস্তু মতে, মানিব্যাগ মাথার পাশে নিয়ে ঘুমালে তা আর্থিক সমস্যার কারণ হতে পারে। অর্থ ও মূল্যবান জিনিস নির্দিষ্ট জায়গায় রাখার পরামর্শ দেওয়া হয়, যাতে ঘরে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে।
ঘড়ি
বেডসাইড টেবিলে ঘড়ি রাখা অনেকেরই অভ্যাস। বাস্তু মতে, বিছানার খুব কাছে ঘড়ি না রাখাই ভালো। ঘড়ির উপস্থিতি অবচেতনে উদ্বেগ বাড়াতে পারে, যা ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটায়।

ইলেকট্রনিক ডিভাইস
ঘুমের সময় মোবাইল ফোন, ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বিছানায় কিংবা বেডসাইড টেবিলে রেখে দেওয়ার অভ্যাসও বদলানো দরকার। বাস্তু মতে, এগুলি ঘরের ইতিবাচক পরিবেশে বাধা সৃষ্টি করে। তা যদি নাও মানেন, তবু এ কথা এড়ানোর উপায় থাকে না যে রাতে দীর্ঘ সময় ল্যাপটপ বা ফোন ব্যবহার করলে, স্ক্রিনের আলো চোখে চাপ ফেলে। ফলে ঘুম আসতে চায় না, এলেও ভেঙে যায়। মানসিক চাপ বাড়ে।
ভালো ঘুমের জন্য শোওয়ার ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন, অপ্রয়োজনীয় জিনিস নিয়মিত বের করে দিন ঘর থেকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়ের ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা