Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২ সেপ্টেম্বর ২০২৬
Sikkim Tour During Puja

সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি

Durga Puja 2026: পুজোর ছুটিতে যারা সিকিম ভ্রমণে যেতে চাইছেন সাবধান! কারণ, এখন অফলাইনে কোনও কাজ হবে না। অনলাইন বুকিং প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। সেটাও আজ, মঙ্গলবার থেকে।

বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৮:২৪

link
বিশ্বজ্যোতি ভট্টাচার্য
বিশ্বজ্যোতি ভট্টাচার্য

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৮:২৪

options
link
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি zoom
Advertisement

পুজোর (Puja 2026) ছুটিতে যারা সিকিম (Sikkim) ভ্রমণে যেতে চাইছেন সাবধান! কারণ, এখন অফলাইনে কোনও কাজ হবে না। অনলাইন বুকিং প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে। সেটাও আজ, মঙ্গলবার থেকে। হোটেল ও রিসর্ট, ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’, সার্ভিস অ্যাপার্টমেন্ট, হলিডে হোম, হোম স্টে এবং রেস্তরাঁ বুকিংয়ের জন্য সরাসরি নথিপত্র আদান-প্রদানের ব্যবস্থা এদিন থেকে বন্ধ করছে সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান চলাচল বিভাগ। পরিবর্তে চালু হচ্ছে অন লাইন বুকিং।

সিকিম সরকারের পর্যটন (Sikkim Tour During Puja) ও অসামরিক বিমান চলাচল বিভাগ সূত্রে জানানো হয়েছে, প্রশাসনিক কাজ সহজ করা এবং পর্যটকদের কাছে আরও সহজে পরিষেবা পৌঁছে দিতে ‘অনলাইন’ ব্যবস্থা চালু করা হয়েছে। মঙ্গলবার থেকে সব আবেদন ‘সিঙ্গেল সাইন-অন’ পোর্টালের মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। অনলাইন পরিষেবাগুলোর ক্ষেত্রে ‘ব্যাঙ্ক রসিদ ব্যবস্থা’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তে একটি অনলাইন পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা চালু করা হয়েছে। পেমেন্টের জন্য সাউন্ড-বক্স সহ কিউআর কোড ব্যবহার করা হবে। পেমেন্টের একমাত্র প্রমাণ হিসেবে কিউআর পেমেন্ট রসিদ গ্রহণ করা হবে। হোটেল ও রিসর্ট, ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’, সার্ভিস অ্যাপার্টমেন্ট, হলিডে হোম, হোমস্টে এবং রেস্তরাঁ বুকিংয়ের জন্য আবেদনপত্র সশরীরে জমা নেওয়া অথবা কাগজের নথিপত্র আদান-প্রদানের বন্ধ হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Sikkim tourism updates for travellers planning a Durga Puja vacation

যেসব পরিষেবায় এখনও অনলাইন সুবিধা চালু হয়নি — যেমন, ট্রাভেল এজেন্ট, অ্যাডভেঞ্চার ট্যুর অপারেটর, আউটডোর ফটোগ্রাফার, ট্যুরিস্ট গাইড এবং রাঁধুনিদের বুকিং সেগুলোর জন্য আপাতত সশরীরে অথবা সরাসরি আবেদন জমা দেওয়ার পুরনো পদ্ধতি বহাল থাকবে। সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান চলাচল বিভাগ থেকে জেলা পর্যটন কর্মকর্তা এবং পর্যটন তথ্য কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে যেন কঠোরভাবে নিয়ম মেনে চলে। ডিজিটাল পেমেন্ট ও অনলাইন পরিষেবা প্রদানের ব্যবস্থায় সুষ্ঠু রূপান্তর নিশ্চিত ও সহজতর করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.