কোভিডের পর থেকে ক্রমশ বেড়েছে ওয়ার্ক ফ্রম হোমের প্রবণতা। এখন যেন তা ‘নিউ নর্মাল’ হয়ে গিয়েছে। একাধিক সংস্থায় চালু রয়েছে নয়া নিয়ম। তার ফলে বাড়িকেই যেন কর্মক্ষেত্র তৈরি করে ফেলেছেন বহু কর্মী। আপনিও কী সেই তালিকায়? বাড়ির বিছানাতেই বসে দিনভর অফিসের কাজ করেন? বাস্তুশাস্ত্র বলছে, এই অভ্যাস মোটেও কাজের নয়। হতে পারে কেরিয়ারের চরম ক্ষতি।
আরও পড়ুন:
বিছানায় বসে কাজের রোজকার অভ্যাস আপনার জন্য বেজায় ক্ষতিকর। কারণ, বিছানা হল আরামের জায়গা। আর অফিসের কাজ মানে সেখানে আরাম করার ফুরসত থাকে না। বিছানায় বসে কাজের ফলে আলস্য আসতে পারে। আর তা থেকে কাজের গুণগত মান খারাপ হতে পারে। বাস্তুশাস্ত্র মতে, বিছানায় বসে কাজের ফলে রাহু ও কেতুর বিষ-নজরে পড়তে পারেন আপনি। যার ফলে মনসংযোগ নষ্ট হতে পারে। এছাড়া নিয়মানুবর্তিতার পথেও বাধা হয়ে দাঁড়াতে পারে এই অভ্যাস। তাই বিছানায় বসে কাজ করার অভ্যাস ছাড়ুন।
বাস্তুশাস্ত্র মতে কেরিয়ারের উন্নতি চাইলে কী করতে হবে?
- ওয়ার্ক ফ্রম হোম শুরুর আগেই আদর্শ জায়গা বাছুন। একটি টেবিল এবং চেয়ারে বসে কাজ করার চেষ্টা করুন।
- কাজের জায়গা আপনার শোওয়ার ঘর থেকে যেন দূরে হয়, সেদিকে খেয়াল রাখুন।
- টেবিল এবং চেয়ারটি ঘরের উত্তর-পূর্ব দিকে রাখুন। তার ফলে আপনার কাজের গুণগত মান আরও উন্নত হবে।
- প্রতিদিন অবশ্যই কাজের জায়গা পরিষ্কার করুন। পুরনো কাগজপত্র অগোছালোভাবে ফেলে রাখবেন না।
- সকাল ও সন্ধ্যায় কর্পূর ও হালকা গন্ধের রুম ফ্রেশনার ব্যহার করতে পারেন।
এই নিয়মগুলি মেনে চললে আপনার কাজ হবে আরও ভালো। কর্মক্ষেত্রে প্রশংসাও পাবেন। কেরিয়ারের উন্নতি কেউ আটকাতে পারবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ