বিছানায় শুয়ে দু’চোখের পাতা এক হচ্ছে না? মাথার ভিতরে হাজারো দুশ্চিন্তা? বাস্তুশাস্ত্র মতে, আপনার শোয়ার ঘরের পরিবেশ এবং আপনার ঘুমানোর ভঙ্গির ওপর নির্ভর করে আপনার মানসিক শান্তি। অনেক সময় কঠোর পরিশ্রমেও যথাযথ ফল মেলে না। এমনকী প্রতিপদে কর্মে বাধা পড়ে। বাস্তুবিদরা বলছেন, এই সমস্যায় আপনার ঘরের লোহার তালাই হতে পারে মুশকিল আসান। কীভাবে? জেনে নিন বাস্তু সমাধান।

১) শনি ও রাহুর প্রকোপ মুক্তি
জ্যোতিষশাস্ত্রে লোহাকে শনিদেবের ধাতু হিসেবে গণ্য করা হয়। অন্যদিকে, ঘুমের ব্যাঘাত বা অহেতুক দুঃস্বপ্নের নেপথ্যে থাকে রাহু-কেতুর অশুভ প্রভাব। বালিশের নিচে লোহার তালা রাখলে এই অশুভ শক্তির প্রভাব কমে। লোহা নেতিবাচক তরঙ্গ শুষে নিতে সক্ষম। ফলে মন শান্ত হয়। অবচেতন মনের চাপ কমে।
২) দুঃস্বপ্ন থেকে মুক্তি
অনেকেই রাতে অদ্ভুত বা ভীতিপ্রদ স্বপ্ন দেখেন। শাস্ত্র মতে, যখন মনের ওপর নেতিবাচক শক্তির প্রভাব পড়ে, তখনই এমনটা ঘটে। লোহার তালা নেতিবাচক শক্তিকে দূরে ঠেলে দেয়। এটি একটি রক্ষাকবচ হিসেবে কাজ করে। নিয়মিত এটি ব্যবহারে দুঃস্বপ্ন দেখা বন্ধ হয়।

৩) সাফল্যের বন্ধ দরজা খোলে
পরিশ্রম করছেন, কিন্তু কাজ এগোচ্ছে না? বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, আপনার ভাগ্যের চাবিকাঠি হয়তো থমকে আছে। বালিশের নিচে লোহার তালা রেখে ঘুমালে জীবনের স্থবিরতা কাটে। এটি মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে। ফলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জন্মায় এবং আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হয়।
৪) মানসিক প্রশান্তি
অহেতুক উদ্বেগ এবং স্ট্রেস বর্তমান জীবনের অবিচ্ছেদ্য অংশ। বালিশের নিচে তালা রেখে ঘুমালে এক ধরণের ইতিবাচক বলয় তৈরি হয়। এটি অস্থির মনকে সংহত করে। সকালে ঘুম থেকে উঠলে মন ফুরফুরে থাকে। কাজের প্রতি আগ্রহ বাড়ে।
সর্বশেষ খবর
-
‘বাংলার কাছে প্রমাণ করুক…’, ‘দিদি নম্বর ১’ স্বস্তিকাকে শুভেচ্ছা জানিয়েও চ্যালেঞ্জ ছুড়লেন রচনা!
-
তৃণমূলে গৃহদাহের মাঝেই বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে অভিষেক
-
ব্রাজিল শিবিরে স্বস্তি, স্কটল্যান্ডের বিরুদ্ধেই ফিরছেন নেইমার, তবে অন্য ভূমিকায়
-
মেয়ে দুয়াকে নিয়ে কীভাবে বিছানায় রাত কাটে দীপিকার? সিক্রেট ফাঁস বলিউডের ‘মস্তানি’র
-
ভাজাভুজিতে ‘ব্রেক’, রাজনীতি সরিয়ে স্বাস্থ্য সচেতনতা শিবির মহিলা বিজেপির!