Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Vastu Tips

নতুন বিয়ে হয়েছে? সাধু সাবধান! বেডরুমে ভুলেও রাখবেন না এই ৭ জিনিস

বেডরুম শুধুমাত্র বিশ্রামের জায়গা নয়। এটি দম্পতির পারস্পরিক সম্পর্কের ভরকেন্দ্র। সামান্য বাস্তু দোষ এই ঘরে নেতিবাচক শক্তির জন্ম দিতে পারে। যা থেকে দাম্পত্য কলহ, এমনকী বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৪:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৪:৩২

options
link
নতুন বিয়ে হয়েছে? সাধু সাবধান! বেডরুমে ভুলেও রাখবেন না এই ৭ জিনিস zoom
জেনে নিন কোন ৭ ভুল আপনার সাজানো সংসার তছনছ করে দিতে পারে।
Advertisement

নতুন জীবন, নতুন স্বপ্ন। বিয়ের পর দম্পতিরা নতুন সংসার সাজান। গুরুত্ব পায় আধুনিক আসবাব। বাড়ে চোখের আরাম। কিন্তু বাস্তুশাস্ত্র বলছে, অন্দরসজ্জার জৌলুসে নজর দিতে গিয়ে আমরা মাঝেমধ্যে ভুল করে বসি। এর ফল কিন্তু মারাত্মক! মনে রাখা জরুরি শোয়ার ঘর বা বেডরুম শুধুমাত্র বিশ্রামের জায়গা নয়, এটি দম্পতির পারস্পরিক সম্পর্কের ভরকেন্দ্র। সামান্য বাস্তু দোষ এই ঘরে নেতিবাচক শক্তির জন্ম দিতে পারে, যা থেকে দাম্পত্য কলহ এমনকী বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে।

বাস্তুবিদদের মতে, শোয়ার ঘরে পজিটিভ এনার্জি বজায় রাখা একান্ত প্রয়োজন। জেনে নিন কোন ৭ ভুল আপনার সাজানো সংসার তছনছ করে দিতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
প্রতীকী ছবি

১. দেব-দেবীর মূর্তি: অনেকেরই অভ্যাস শোয়ার ঘরে ছোট ঠাকুরঘর বা ঠাকুরের ছবি রাখা। বাস্তু মতে এটি বড় ভুল। ঈশ্বর ভক্তি শ্রদ্ধার বিষয়। কিন্তু বেডরুম বিশ্রামের জায়গা। এখানে দেবতার ছবি বা মূর্তি রাখলে দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব ও অশান্তি বাড়তে পারে। পুজোর জন্য আলাদা স্থান নির্দিষ্ট করাই শ্রেয়।

২. বিছানার সামনে আয়না: বেডরুমে ড্রেসিং টেবিল থাকবেই। কিন্তু লক্ষ্য রাখুন, বিছানায় শুয়ে যেন আয়নায় নিজের প্রতিচ্ছবি না দেখা যায়। বাস্তু মতে এটি অত্যন্ত অশুভ। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি ও মানসিক উদ্বেগ বাড়ে। আয়না সরানোর জায়গা না থাকলে রাতে শোয়ার সময় তা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

প্রতীকী ছবি

৩. নোংরা বা এঁটো বাসন: বেডরুমে বসে খাবার খাওয়া বা শুকনো খাবারের প্যাকেট, বিস্কুট রাখা অনেকেরই অভ্যাস। এটি কেবল অস্বাস্থ্যকর নয়, বাস্তু মতে নেতিবাচক শক্তির উৎস। এঁটো বাসন শোয়ার ঘরে রাখলে সংসারে আর্থিক অনটন ও সম্পর্কের তিক্ততা তৈরি হয়।

৪. ইলেকট্রনিক গ্যাজেট: টিভি, ল্যাপটপ বা অতিরিক্ত মোবাইল ফোন বেডরুমে রাখা এড়িয়ে চলুন। এগুলি থেকে নির্গত তরঙ্গ ঘুমের ব্যাঘাত ঘটায়। একই সঙ্গে তা দম্পতির ব্যক্তিগত সময় কেড়ে নেয়।

৫. ভাঙা বা অপ্রয়োজনীয় বস্তু: অনেক সময় আমরা খাটের তলায় অপ্রয়োজনীয় পুরনো জিনিস বা ভাঙা আসবাব জমিয়ে রাখি। এই অভ্যাস ঘরে নেতিবাচক প্রভাব ফেলে। সম্পর্কের বন্ধন আলগা হয়।

প্রতীকী ছবি

৬. কাঁটাযুক্ত গাছ: ঘরের শোভা বাড়াতে অনেকেই ইনডোর প্ল্যান্ট রাখেন। তবে বেডরুমে ভুলেও ক্যাকটাস বা কাঁটাযুক্ত কোনও গাছ রাখবেন না। এটি সম্পর্কের মধ্যে রূঢ়তা নিয়ে আসে।

৭. হিংস্র পশুর ছবি: দেওয়ালে যুদ্ধের ছবি বা হিংস্র পশুর ছবি রাখা এড়িয়ে চলুন। পরিবর্তে স্নিগ্ধ ও ইতিবাচক কোনও শিল্পকর্ম বা দম্পতির হাসিমুখের ছবি রাখুন।

মনে রাখবেন, ঘর শুধু ইঁট-পাথরের দেওয়াল নয়, এটি শক্তির আধার। সামান্য সচেতনতা আর বাস্তু মেনে চললে আপনার দাম্পত্য জীবন হয়ে উঠতে পারে আরও মধুময় ও দীর্ঘস্থায়ী। ছোট পরিবর্তনই পারে বড় বিপর্যয় রুখতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.