electronic appliances

মিনিটে মিনিটে বজ্রপাত, কী উপায়ে বাঁচাবেন বাড়ির ফ্রিজ-টিভি-এসি? সময় থাকতে জেনে নিন

বৃষ্টি হলেই যে এত সব মেনে চলতে হবে, তা নয়। তবে যদি বাজ পড়ে, ক্রমাগত বিদ্যুতের ঝলকানিতে ভরে ওঠে ঘর, তবে গৃহস্থের সচেতন হওয়াই ভালো। ঝড়বাদল একেবারে মিটে গেলে, তবেই আবার প্লাগ লাগানো উচিত যন্ত্রপাতির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ১৯:০৯

options
link
মিনিটে মিনিটে বজ্রপাত, কী উপায়ে বাঁচাবেন বাড়ির ফ্রিজ-টিভি-এসি? সময় থাকতে জেনে নিন
চটজলদি প্লাগ খুলে দিন যাবতীয় ইলেকট্রনিক গ্যাজেটের।

বলা নেই, কওয়া নেই, ঝিরিঝিরি বৃষ্টিপাতের মাঝে আচমকাই বাজেদের (thunderstorm) হুঙ্কার! আকাশ কাঁপিয়ে একের পর এক ভয়াবহ বিদ্যুৎ ঝলকানি। এমন সময় বাড়ির বাইরে রাস্তায় থাকলে, পথচারী ভয় পাবেন, এমনটাই স্বাভাবিক। কিন্তু ঘরের ভিতরে থাকলেও কি নিশ্চিন্ত হওয়া যায়? বিশেষ করে, এই সময় সবচাইতে চিন্তার বিষয় হল, ইলেকট্রনিক জিনিস (electronic appliances) কীভাবে বাঁচানো যায় বজ্রপাতের হাত থেকে।

Advertisement

tips to save electronic appliances during thunderstorm

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানলা-দরজা বন্ধ করা মানেই যে নিরাপত্তা নিশ্চিত করা গেল, এমনটা কিন্তু নয়। বাইরে ক্রমাগত বাজ পড়লে, বাড়ির ভিতরে থাকা ইলেকট্রনিকস আংশিকভাবে ক্ষতিগ্রস্ত তো হতেই পারে। ঘটনাভেদে তার পুড়ে গিয়ে পুরোপুরি নষ্টও হয়ে যেতে পারে তা। এমনকী এর ফলে ঘরে থাকা মানুষদেরও প্রাণহানির আশঙ্কা দেখা দেয়।

Advertisement

কী করবেন এমন অবস্থায়? অনেকেই ভরসা রাখেন সার্কিট ব্রেকারের উপর। যদি ঘন ঘন বাজ পড়ে, তবে সার্কিট ব্রেকারের সুইচ নামিয়ে দেবেন চট করে!

কিন্তু সবসময় কি তা সম্ভব? গৃহস্থ যদি সে সময়ে বাড়িতে না থাকেন, তাহলে?

  • যদি আবহাওয়ায় ঝড়বৃষ্টির আভাস থাকে, অথবা আবহাওয়া দপ্তর তেমনটা জানায়, তবে সাবধান হতে হবে সময় থাকতেই। কর্মক্ষেত্রে যাওয়ার আগে অবশ্যই সমস্ত ইলেকট্রিক-চালিত যন্ত্রের সুইচ অফ করে দিন। প্লাগও খুলে রাখুন বিপত্তি এড়াতে। যদি বেশ কয়েকদিনের জন্য বাড়ির বাইরে যাওয়ার পরিকল্পনা থাকে, তবে বৃষ্টির আভাস ছাড়াও এই পদ্ধতি অবলম্বন করাই ভালো।
  • যদি বাড়িতে থাকেন, তবে বাইরে বাজ পড়ার অবস্থায় কখনওই প্লাগে লাগানো কোনও ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করবেন না।
  • দামি ইলেকট্রনিক যন্ত্রপাতি বাঁচাতে ‘সার্জ প্রোটেক্টর’ ব্যবহার করতে পারেন, তবে তা বিদ্যুৎপৃষ্ট হওয়া থেকে পুরোপুরি রক্ষা করতে পারে না।
  • ফোন বা ল্যাপটপ চার্জে বসাবেন না এই সময়।
  • বাড়ির ওয়াই-ফাই কানেকশন ও টিভির কেবল-ও খুলে দেওয়াই ভালো এই অবস্থায়।
  • অনেকেই বৃষ্টি অথবা বজ্রবিদ্যুতের দৃশ্য মোবাইলবন্দি করতে চান। তবে এমন সময় জানলার পাল্লা খোলা অবস্থায় কখনওই তার কাছে বসে ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহার করা উচিত নয়।

tips to save electronic appliances during thunderstorm

বৃষ্টি হলেই যে এত সব মেনে চলতে হবে, তা নয়। তবে যদি বাজ পড়ে, ক্রমাগত বিদ্যুতের ঝলকানিতে ভরে ওঠে ঘর, তবে গৃহস্থের সচেতন হওয়াই ভালো। ঝড়বাদল একেবারে মিটে গেলে, তবেই আবার প্লাগ লাগানো উচিত যন্ত্রপাতির।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন