সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটাল ইন্ডিয়া৷ ফাস্ট লাইফ৷ চাপের কোনও সীমা-পরিসীমা নেই৷ সকলকে সমানে সমানে দৌড়তে হবে৷ শরীরের এই দ্বিগুণ দৌড়নোর তাগিদে মনের আলেসেমিগুলো কখন যে পিছিয়ে পড়ে, কারও খেয়াল থাকে না৷ কিন্তু খেয়াল যে রাখতেই হবে৷ মন চাঙ্গা হলেই শরীর সক্ষম হবে সবরকমের প্রতিকূলতাকে জয় করতে৷ এর জন্য খুব বেশি কসরত করতে হবে না, শুধু এই সহজ কিছু বিষয় মনে রাখলেই হবে৷

১) যুক্তির কোনও বিকল্প নেই৷ তাই যে কোনও ঘটনা যুক্তি দিয়ে বিচার করে তবেই সিদ্ধান্ত নেওয়া ভাল৷ এতে মন হালকা থাকবে৷
২) আশেপাশের লোকজন কে কী বলল, তাতে অত কান দেবেন না৷ লোকের কথায় কান দিলেই তা মাথায় বাড়তি চাপের সৃষ্টি করে৷
৩) চাহিদা যত কম থাকবে, ততই জীবন মধুর হবে৷ অল্পেতে খুশি হলেই আপনার মন ভাল থাকবে৷
৪) নিজের সঙ্গে কথা বলুন৷ বলুন, আপনিই পারবেন৷ দেখবেন, বহু কঠিন কাজ আপনি সহজেই করে ফেলতে পারছেন৷
৫) আত্মসমালোচনা ভাল৷ কিন্তু সব সময় ভাল না৷ পৃথিবীর সমস্ত খারাপ হওয়ার দায় আপনার থাকতে পারেন না৷ তাই সবার আগে নিজেকে ভালবাসতে শিখুন, তারপর জগৎ৷
৬) অবসর সময়টা একটু খেলাধুলো করে কাটান৷ ইন্ডোর কিংবা আউটডোর যে কোনও খেলাতেই মন প্রফুল্ল থাকে৷
৭) একটানা কাজ করবেন না৷ একটু ফাঁকি দেওয়া ভাল৷ আর ফাঁকি দিয়ে যদি একটু বেড়িয়ে আসতে পারেন, তা মনের ক্ষেত্রে টনিকের মত কাজ করে৷
৮) সময় কখনও একরকম যায় না৷ ভাল-মন্দ লেগেই থাকে৷ খারাপ সময়ে হামেশা মনে রাখবেন ভাল সময় আসছে৷

সর্বশেষ খবর
-
‘জীবনের সেরা ম্যাচ খেলো’, ব্রাজিল যুদ্ধের আগে মনবীরদের বার্তা বিশ্বকাপে খেলা বিকাশের
-
কপালের চন্দন পরিষ্কার থেকে হাতে আলতো চুমু, ‘দেশু ৭’-এর প্রচারে শুভশ্রীর প্রতি যত্নশীল দেব!
-
‘হনুমান চালিশা পড়ছিলাম’, মোদির সঙ্গে কথায় চোখে জল ‘হিরো’ পাইলট মচ্ছরের
-
এনসিপিআইতে ভাঙন? জ্ঞানেশকে ভারতরত্ন ইস্যুতে ভিন্ন সুর সাংসদের গলায়
-
‘কোনও ভোটার বাদ যাবে না’, চাপের মুখে SIR শেষ হওয়া রাজ্যগুলিতে বিরাট অভিযান কমিশনের