রক্ত পরীক্ষা নয়, কন্ট্যাক্ট লেন্সই জানাবে রক্তে গ্লুকোজের পরিমাণ

রমন স্পেকট্রোস্কোপি ব্যবহার করে এমন মাল্টি-সেন্সর লেন্স যদিও নতুন কিছু নয়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৬, ২০১৬, ১৭:৪৯

options
link
রক্ত পরীক্ষা নয়, কন্ট্যাক্ট লেন্সই জানাবে রক্তে গ্লুকোজের পরিমাণ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীরে গ্লুকোজের পরিমাণ কমল না বাড়ল, তা জানতে আর রক্ত পরীক্ষার প্রয়োজন নেই। আপনার কন্ট্যাক্ট লেন্সই নাকি দায়িত্ব নিয়ে জানিয়ে দেবে রক্তে গ্লুকোজের পরিমাণ। এমনটাই দাবি করছেন ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

Advertisement

চোখের জল থেকে রক্তে গ্লুকোজের পরিমাণ যে জানা যায় না, তা কিন্তু নয়। রমন স্পেকট্রোস্কোপি পদ্ধতির মাধ্যমে এই পরীক্ষা সারা যেত। তার জন্য চোখের জল নিয়েই চলত পরীক্ষা-নিরীক্ষা। এবার আর তার দরকার হবে না। অপটিক্যাল সেন্সিংয়ের মাধ্যমে, রমন স্পেকট্রোস্কোপি ভিত্তি করে তৈরি এই কন্ট্যাক্ট লেন্স  স্ক্যান করে ফলাফল বলবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী ভাবে চোখের জলকে স্ক্যান করবে এই লেন্স? এই ছোট্ট লেন্সটি তৈরি হয়েছে gold-nano wire এবং gold film দিয়ে। যার ফলে চোখের জলকে সহজেই প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করে দেখা যাবে। ফলে ওই লেন্সই জানান দেবে কত পরিমাণ গ্লুকোজ আপনার শরীরে রয়েছে।

Advertisement

রমন স্পেকট্রোস্কোপি ব্যবহার করে এমন মাল্টি-সেন্সর লেন্স যদিও নতুন কিছু নয়। জানা যাচ্ছে সম্প্রতি নাকি গুগলও এমন একটি খবর জানিয়েছে। তাদেরও বক্তব্য, এবার কন্ট্যাক্ট লেন্সের মাধ্যমে জানা যাবে বহু শারীরিক তথ্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.