সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেকস্যাভি মধ্যবিত্তের ঝোলায় নতুন সংযোজন অপ্পো’র A37৷ সদ্য লঞ্চ হওয়ার এই চাইনিজ ফোনটির দাম ধার্য করা হয়েছে ভারতীয় মূল্যে ১৩,৩০০ টাকা৷
৫ ইঞ্চি এইচডি এবং আইপিএস ডিসপ্লে’র এই স্মার্টফোনটিতে রয়েছে অত্যাধুনিক সব ফিচারস৷ অক্টাকোর মিডিয়া টেক MT6750 প্রসেসর যুক্ত এই ফোনটি ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ ভারশন৷ ডুয়াল সিমের এই ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম এবং ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ৷ পাশপাশি, ফোনটিতে রয়েছে ১২৮ জিবি স্টোর করার ক্ষমতা৷
4G এই ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২৬৩০ mAh ব্যাটারি৷ ১৩৬ গ্রাম ওজনের এই স্মার্টফোনটি ৭.৬ মিলিমিটারের এই ফোনটি খুবই স্লিক৷ সাদা, কালো এবং ধূসর রঙে এই ফোনটি মিলবে বাজারে৷
অপ্পো’র এই নয়া ফোন সদ্যই চিনের বাজারে আলোড়ন তৈরি করেছে৷ ভারতের বাজারে এই ফোন আসতে চলেছে শীঘ্রই৷
সর্বশেষ খবর
-
একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ! কবে ইন্টারভিউ? জানাল এসএসসি
-
শিবপ্রসাদকে আঠাশ নম্বর ব্যাঙ্ক ডাকাতির উসকানি যিশুর! প্রকাশ্যে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’র ট্রেলার
-
সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু! নেপথ্যে জড়িয়ে পুরনো খুনের মামলা?
-
‘বাপুর দেখানো পথেই বিকশিত ভারত’, গান্ধী জয়ন্তীতে রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন, এক্সে বার্তা মোদির
-
মাসের শেষে গ্যাস ফুরিয়েছে? হাতে টাকা না থাকলেও চিন্তা নেই, এবার সিলিন্ডার মিলবে ইএমআইতে!